Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এবার আরও এক দেশে জেন-জি ঝড়
    আন্তর্জাতিক

    এবার আরও এক দেশে জেন-জি ঝড়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবার আরও এক দেশে জেন-জি ঝড়

    এশিয়া ছাড়িয়ে এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও হানা দিয়েছে জেন-জি ঝড়। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। রোববার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

    প্রতিবেদন অনুযায়ী, পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের মঞ্চায়ন হয়।

    গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে।

    পুলিশি বাধার মধ্যেও পাঁচ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার। সেলেন আমাসিফুয়েন নামে এক বিক্ষোভকারী বলেন, বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

    বিক্ষোভের এক পর্যায়ে জেন-জিরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং এক ক্যামেরাম্যান আইনশৃঙ্খলা বাহিনীর প্যালেটের আঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    পেরুতে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছরই তার মেয়াদ শেষ হবে। কিন্তু এর আগেই জেন-জি বিক্ষোভ ফুঁসে উঠল পেরুতে।

    বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, পেরুর সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখে অনেক নাগরিক। চলতি সপ্তাহে দেশটির আইনসভা একটি আইন পাস করেছে যেখানে তরুণদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ, অনেক তরুণই এখনও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছে।

    এবার আরও এক দেশে জেন-জি ঝড়
    পূর্ববর্তী খবরজাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
    পরবর্তী খবর সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.