Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 02:34: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

    কাতারের দোহায় হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যায়। তবে ইসরায়েল দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা।

    ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা (আইএসএ) জানিয়েছে, তারা হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে একটি ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, এই নেতারা বছরের পর বছর হামাসের কর্মকাণ্ড পরিচালনা করেছে, ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের জন্য সরাসরি দায়ী এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ ও নেতৃত্ব দিচ্ছে। হামলার আগে নাগরিকদের ক্ষতি কমাতে সুনির্দিষ্ট বোমা ব্যবহার ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। আইডিএফ এবং আইএসএ ঘোষণা করেছে, তারা হামাসকে পরাস্ত করার জন্য দৃঢ়তার সঙ্গে অভিযান চালিয়ে যাবে।

    এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মাজেদ আল আনসারি এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলার লক্ষ্য ছিল এমন একটি আবাসিক ভবন যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য বাস করেন।’ কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ধরনের দুঃসাহসী ইসরায়েলি আচরণ সহ্য করবে না এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপকে কোনোভাবে মেনে নেবে না। খবর বিবিসির।

    সংবাদ সংস্থা রয়টার্সের ছবিতে দেখা যায়, দোহা শহরে বিস্ফোরণের পরে ধোঁয়া উড়ছে। ইসরায়েল নিশ্চিত করেছে, হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। সর্বশেষ খবরে বলা হয়েছে হামলা এখনও অব্যাহত।

    এর আগে চলতি বছরের জুনে কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দোহায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। এই হামলার পর, দোহায় একটি শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্রেতা-বিক্রেতারা প্রাণ বাঁচাতে ছুটাছুটি করেন।এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সামরিক সংঘাত শুরু হয়। ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এমন পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালায়। এই সংঘাতে উভয় পক্ষের উল্লেখযোগ্য হতাহতের খবর পাওয়া যায়।

    কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
    পূর্ববর্তী খবরড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
    পরবর্তী খবর দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, কাল থেকে কার্যকর

    আরো সংবাদ পড়ুন

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    September 1, 2026

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    September 1, 2026

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    September 1, 2026

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.