Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 02:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, জরিপে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট
    আন্তর্জাতিক

    নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, জরিপে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চাপে নেতানিয়াহু

    ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনের আগে জনমত জরিপে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকটকে বেশি যোগ্য মনে করছেন দেশটির নাগরিকেরা। এমনকি নির্বাচনে তার দল ইয়াশারও সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

    বার্তাসংস্থা আনাদোলু বলছে, আগামী ২৭ অক্টোবর সংসদ ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন বিরোধী রাজনীতিক আইজেনকট।

    চ্যানেল টুয়েলভের জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকট বেশি উপযুক্ত। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ। আগের জরিপে এই দুজনের মধ্যে ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট। নতুন জরিপে তা বেড়ে ১২ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ইসরায়েলের ২৭ অক্টোবরের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। এমন সময়ে প্রকাশিত জরিপে দেখা গেছে, আইজেনকটের দল ইয়াশার ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে পারে।

    জরিপে ইয়াশারের আসনসংখ্যা ২৪ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার পেতে পারে ১৪টি আসন। আর ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট—দুটি দলই পেতে পারে ৯টি করে আসন।

    আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টর অর্থোডক্স ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল জিউইশ পাওয়ার আটটি করে আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে।

    জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর বিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ৫৫টি আসন পেতে পারে। আগের জরিপের তুলনায় এটি দুই আসন বেশি। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পেতে পারে ৫১টি আসন।

    এছাড়া আরব দল দুটি পেতে পারে আরও ১৪টি আসন। সব মিলিয়ে নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর আসনসংখ্যা দাঁড়াতে পারে ৬৯টিতে। তবে ভবিষ্যতে সরকার গঠনের কোনো জোটে এই দলগুলোকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা এখনো অনিশ্চিত।

    এদিকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতা নিয়ে জরিপের আরেকটি প্রশ্নে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনেটও। তাকে বেশি উপযুক্ত মনে করেন ৩৯ শতাংশ উত্তরদাতা। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আর ২২ শতাংশ মনে করেন, তাদের কেউই প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত নন।

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর প্রভাবও জরিপে যাচাই করা হয়েছে। জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ ইসরায়েলি বলেছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাদের ভোট দেয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

    অন্যদিকে ১৭ শতাংশ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থনের কারণে লিকুদ পার্টিকে তাদের ভোট দেয়ার সম্ভাবনা কমেছে। তবে মাত্র ১২ শতাংশ বলেছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাদের সমর্থন আরও বাড়িয়েছে।

    এর আগে গত রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান ট্রাম্প। এ সময় তিনি নেতানিয়াহুর নেতৃত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে তার অংশীদারত্বের প্রশংসা করেন, বিশেষ করে ইরানের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে।

    জরিপে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরস্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে: আইনমন্ত্রী
    পরবর্তী খবর প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত জে এম সেন হলের পূজামণ্ডপ

    আরো সংবাদ পড়ুন

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    November 11, 2026

    বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

    November 11, 2026

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    November 11, 2026

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.