Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 2 October 2026, 01:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল, চীনের জ্বালানি রপ্তানি বন্ধ
    অর্থনীতি

    বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল, চীনের জ্বালানি রপ্তানি বন্ধ

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল, চীনের জ্বালানি রপ্তানি বন্ধ

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

    এর পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি ডিজেল রিজার্ভ ব্যবহার করার জন্য ওয়াশিংটনের চাপের খবরও বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

    এর মধ্যে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২৯ সেন্ট বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে একটি তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রায় ১০,০০০ অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    অক্টোবরের শুরুতেই পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে চীন।

    তেলের মূল্যের ওপর চাপ কমাতে ইইউ-কে ১২ কোটি (১২০ মিলিয়ন) ব্যারেল ডিজেল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    শুক্রবার গ্রিনিচ মান সময় ০০:২২ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২৯ সেন্ট বা ০ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৬০ মার্কিন ডলারে দাঁড়ায়। অন্যদিকে, মার্কিন ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ১৪ ডলারে বিক্রি হচ্ছে।

    এর আগে গতকাল বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ও চীনের রপ্তানি বন্ধের খবরের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ ডলারের বেশি এবং ডব্লিউটিআই-এর দাম ২ ডলারের বেশি একলাফে বেড়ে যায়। সেপ্টেম্বরে ১৪ শতাংশ দরবৃদ্ধির পর চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দামে গড়ে ১ দশমিক ৯৩ শতাংশ পতন দেখা গেলেও সার্বিক বাজার পরিস্থিতি এখনো অস্থির।

    ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান পরিস্থিতির অবনতির মধ্যে যুক্তরাষ্ট্র তাদের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী এবং আরও ১০ হাজার সৈন্য পাঠাচ্ছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা চালানো হতে পারে বলে জল্পনা চলছে।

    হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন আমাকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তারা (ইরান) হয় অত্যন্ত ন্যায্য একটি চুক্তিতে সই করবে, না হয় তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

    বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে সম্ভাব্য সামরিক সংঘাত বৃদ্ধির আশঙ্কা বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

    বৃহস্পতিবার চীন সরকার জাতীয় এক সপ্তাহের ছুটি বা ‘গোল্ডেন উইক’ শুরু করার সময় দেশীয় বড় শোধনাগারগুলোকে হংকং ও ম্যাকাও ব্যতীত অন্য কোথাও তেল ও ডিজেল রপ্তানির নতুন কোটা জারি করেনি।

    চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর বেইজিং জ্বালানি রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা শিথিল করা হলেও বর্তমানে প্রতি মাস ভিত্তিতে ডিজেল, পেট্রল ও জেট ফুয়েল রপ্তানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ৭ অক্টোবর উইকেন্ড শেষ হওয়ার পর চীন পুনরায় রপ্তানি অনুমোদন দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

    এদিকে, বিশ্ববাজারে ডিজেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতে জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ওপর জরুরি রিজার্ভ ব্যবহারের জোর চাপ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে আগামী ছয় মাসের মধ্যে অন্তত ১২ কোটি (১২০ মিলিয়ন) ব্যারেল জরুরি ডিজেল বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে। নির্দেশ অমান্য করলে মার্কিন ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে ইইউভুক্ত দেশগুলোর কাছে প্রায় ১০ কোটি ৯০ লাখ টন জরুরি অপরিশোধিত তেল ও ফুয়েল মজুত রয়েছে।

    বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘চলতি সপ্তাহে ব্যবসায়ীরা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে সৌদি আরবের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার ইতিবাচক বার্তা রয়েছে, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো এবং চীনের সাময়িক রপ্তানি বন্ধের সিদ্ধান্ত তেলের বাজারকে অস্থির করে তুলেছে।’

    গবেষণা সংস্থা এক্স-অ্যানালিস্টসের প্রধান তেল বিশ্লেষক মুকেশ সহদেব জানান, ইউরোপকে তাদের তেলের জরুরি মজুত উন্মুক্ত করার জন্য মার্কিন চাপ তৈরি করার ঘটনাটি তেলের মূল্যবৃদ্ধির রাশ টানার একটি বড় প্রচেষ্টা হিসেবে কাজ করছে।

    আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারীদের ধারণা, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সমাধান না হওয়া পর্যন্ত এবং চীনের রপ্তানি নীতি পরিষ্কার না হওয়া পর্যন্ত তেলের বাজারের এই ওঠানামা অব্যাহত থাকবে।

    চীনের জ্বালানি রপ্তানি বন্ধ বিশ্ববাজারে তেলের দাম আরও কমল
    পূর্ববর্তী খবরযুদ্ধবিরতিতে আগ্রহী নন, প্রয়োজনে পারমাণবিক হামলার হুমকি পুতিনের
    পরবর্তী খবর মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

    আরো সংবাদ পড়ুন

    মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

    যুদ্ধবিরতিতে আগ্রহী নন, প্রয়োজনে পারমাণবিক হামলার হুমকি পুতিনের

    মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ সৌদি জোটের, দায় অস্বীকার হুতিদের

    ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের ব্যাপক হামলা, নিহত অন্তত ২২

    সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

    October 2, 2026

    শুল্কমুক্ত মদের অবৈধ মজুত : টস বন্ডের ৪ ওয়্যারহাউজ সিলগালা

    October 2, 2026

    নেত্রকোণায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

    October 2, 2026

    মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

    October 2, 2026

    বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল, চীনের জ্বালানি রপ্তানি বন্ধ

    October 2, 2026

    যুদ্ধবিরতিতে আগ্রহী নন, প্রয়োজনে পারমাণবিক হামলার হুমকি পুতিনের

    October 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.