Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 29 June 2026, 11:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাস হয়নি। গাজা যুদ্ধ শুরুর পর এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো।

    ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে-এটি আর অনুমান বা ঘোষণা নয়, বরং নির্মম বাস্তবতা। ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক মানুষের দুর্ভোগ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই মানবিক ও মানবিক ব্যর্থতাই আমাদের আজ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’ খবর রয়টার্স ও ডনের।

    প্রস্তাবটিতে গাজায় সব ধরনের অবরোধ তুলে নেয়ার পাশাপাশি হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছিল।

    ভোটের আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপ–বিশেষ দূত মরগান অর্টাগাস বলেন, ‘এই যুদ্ধ শুরু ও অব্যাহত রাখার জন্য দায়ী হামাস। ইসরায়েল যুদ্ধ শেষ করার শর্ত মেনে নিয়েছে, কিন্তু হামাস তা নাকচ করছে। জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র নামিয়ে রাখলেই যুদ্ধ আজই শেষ হতে পারে।’

    অর্টাগাসের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে কূটনৈতিকভাবে রক্ষা করছে। এর আগে বিরলভাবে কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা জানানো এক নিরাপত্তা পরিষদের বিবৃতিতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল, যদিও সেখানে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

    ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত ড্যানি দানন সাংবাদিকদের বলেন, ‘কাতার হামলার নিন্দা আমাদের পছন্দ হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাত্রা এতই উচ্চ যে আমরা এটি মেনে নিতে পেরেছি।’

    গাজা ও কাতার সংকটের কারণে আসন্ন ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আলোচ্যসূচি ব্যাপকভাবে পাল্টে যাচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে উঠে এসেছে। এর ফলে নির্ধারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকসহ নানা কূটনৈতিক কর্মসূচির ওপরও প্রভাব পড়তে পারে।

    ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন এবং জাতিসংঘের অধিবেশনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫১ জন জিম্মি হয় বলে ইসরায়েলের হিসাব। এর প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গাজায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক।

    যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব
    পূর্ববর্তী খবরবন্যার্তদের তোপের মুখে কঙ্গনা, বললেন- ‘আমাকে ছেড়ে দিন’
    পরবর্তী খবর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস

    আরো সংবাদ পড়ুন

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    মাঠে নামলো মেসি

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    June 29, 2026

    ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    June 29, 2026

    প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

    June 29, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন

    June 29, 2026

    বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    June 29, 2026

    দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস

    June 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.