Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 02:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 26, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে যুক্তরাষ্ট্র এটিকে ‘আত্মরাক্ষার্থমূলক পদক্ষেপ’ বলে দাবি করেছে। খবর রয়টার্স।

    সেন্টকম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘আত্মরক্ষার্থে’ এসব হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেয়া হয়েছে এই পদক্ষেপ।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এমন সময় এ হামলার ঘটনা ঘটল, যখন জোরদার শান্তি আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, কিছু অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়। তবে সংঘাত নিরসনে এখনই কোনো চুক্তির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন।

    এর আগে, ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে কূটনীতিকে সফল হওয়ার সব সুযোগ দেবে যুক্তরাষ্ট্র।

    তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া, সেখানে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং পারমাণবিক ইস্যুতে সময়সীমাবদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার মতো একটি শক্ত ভিত্তির প্রস্তাব টেবিলে রয়েছে। আশা করছি আমরা সফল হব।

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন হামলারও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প লেখেন, ‘এটি হয় সবার জন্য দারুণ একটি চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।’

    এদিকে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, আত্মরক্ষার দাবি তুলে এখনো হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যদিও হিজবুল্লাহ ওই যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল না।

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
    পূর্ববর্তী খবরনিয়ন্ত্রণে আসেনি কালশীর আগুন, কাজ করছে ফায়ারের ১৩ ইউনিট
    পরবর্তী খবর গাজীপুরের সব শিল্প কারখানা ছুটি ঘোষণা, দুপুর থেকে তীব্র যানজটের শঙ্কা

    আরো সংবাদ পড়ুন

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    শেষ হচ্ছে নেতানিয়াহু অধ্যায়: সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

    November 8, 2026

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

    November 8, 2026

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    November 8, 2026

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    November 8, 2026

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.