Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 29 June 2026, 11:34: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ
    আন্তর্জাতিক

    শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ

    ইউরোপীয় শক্তিধর দেশগুলো চলতি মাসের শেষের আগেই ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

    তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে অচলাবস্থার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, বড় ইউরোপীয় দেশগুলো সম্ভবত চলতি মাসের শেষ নাগাদ ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও আরোপ করবে।

    বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে কি না জিজ্ঞেস করা হলে ম্যাক্রোঁ সরাসরি হ্যাঁ বলেন। তার ভাষায়, ইরান এসব নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তেমন প্রচেষ্টাই চালাচ্ছে না।

    এর আগে গত আগস্টের শেষ দিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য (যারা ‘ই-থ্রি’ নামে পরিচিত) একমাসের প্রক্রিয়া শুরু করে, যাতে কোনো সমঝোতা না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও নিষেধাজ্ঞা জারি করা যায়।

    তেহরান অবশ্য এই সিদ্ধান্তকে “অন্যায্য, বেআইনি ও আইনগত ভিত্তিহীন” বলে দাবি করেছে।

    ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানও সম্মত হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

    কিন্তু ২০১৮ সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিরয়ে আনেন। এরপর থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

    প্রথমদিকে অবশ্য ইউরোপের তিন বড় দেশ ২০১৫ সালের চুক্তি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা অভিযোগ করছে, ইরান ওই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি, তেহরান ২০১৫ সালের নির্ধারিত সীমার তুলনায় ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে।

    বুধবার ই-থ্রি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। তবে উভয় পক্ষই স্বীকার করেছে, কোনো অগ্রগতি হয়নি।

    যদি ই-থ্রি এই পরিকল্পনা নিয়েই এগিয়ে যায়, তাহলে ২০১৫ সালের আগের বিস্তৃত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনা হবে। এর মধ্যে প্রচলিত অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং ইরানের সম্পদ ফ্রিজ করাও রয়েছে।

    শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ
    পূর্ববর্তী খবরইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান
    পরবর্তী খবর বেঁচে থাকলে ৫৪ বছরে পা রাখতেন সালমান শাহ

    আরো সংবাদ পড়ুন

    ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    June 29, 2026

    প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

    June 29, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন

    June 29, 2026

    বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    June 29, 2026

    দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস

    June 29, 2026

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.