Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 22 July 2026, 01:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই, বলছে ভারতের এসবিআই
    আন্তর্জাতিক

    শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই, বলছে ভারতের এসবিআই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই, বলছে ভারতের এসবিআই

    সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ‘খারাপ ব্যবসায়িক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) বলেছে, শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই।

    এক প্রতিবেদনে এসবিআই দাবি করছে, এই শুল্ক আরোপের জন্য মার্কিন অর্থনীতির মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার হ্রাস পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়বে মুদ্রাস্ফীতি। এ ছাড়া দুর্বল হতে পারে ডলার। এই ত্রিমুখী চাপ সহ্য করা আমেরিকার পক্ষে কঠিন হতে পারে।

    প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্কনীতির জন্য যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ফলে স্বল্প সময়ের জন্য গৃহস্থালির খরচ গড়ে বৃদ্ধি পাবে ২ হাজার ৪০০ ডলার। সে ক্ষেত্রে কম আয়ের পরিবারগুলোর অতিরিক্ত ১৩০০ ডলার পর্যন্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। বেশি আয়ের পরিবারের ক্ষেত্রে এই ধাক্কার অঙ্ক দাঁড়াবে পাঁচ হাজার ডলার।

    আমেরিকার বিভিন্ন নামী বস্ত্রবিপণন সংস্থাকে পোশাক এবং জুতা সরবরাহ করে ভারত। ভারতীয় একটি কোম্পানির আশঙ্কা, ট্রাম্পের শুল্কের কারণে ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে পড়বে শিল্প। সংস্থাগুলোর লাভ কমতে পারে। যদিও এসবিআইয়ের দাবি, এর ফলে বেশি টাকা দিয়ে জামাকাপড় কিনতে হবে মার্কিন বাসিন্দাদের।

    উল্লেখ্য, গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। রাশিয়ার তেল কেনায় গত বুধবার ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানান তিনি।

    শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই বলছে ভারতের এসবিআই
    পূর্ববর্তী খবরট্রাম্পের চাপের মুখে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
    পরবর্তী খবর গাজায় ইসয়ায়েলের হত্যাযজ্ঞ চলছেই, প্রাণহানি ছাড়াল ৬১ হাজার

    আরো সংবাদ পড়ুন

    দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল

    ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

    আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

    দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

    July 22, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    July 22, 2026

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    July 22, 2026

    দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

    July 22, 2026

    দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল

    July 22, 2026

    প্রবাসীদের ভোট ব্যবস্থা নিয়ে ইসির বৈঠক আজ

    July 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.