Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 05:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়: ডোনাল্ড ট্রাম্প
    আন্তর্জাতিক

    আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়: ডোনাল্ড ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়: ডোনাল্ড ট্রাম্প

    নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছে তিনি।

    ট্রাম্প বলেন, আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ একনায়ক ধরনের মানুষ, হ্যাঁ আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়! ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, তার দেওয়া বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শের ওপর ভিত্তি করে নয়, বরং তা কেবল ‘সাধারণ জ্ঞান’ বা কমন সেন্সের ওপর ভিত্তি করে তৈরি। অবশ্য ট্রাম্প এবারই প্রথম নিজেকে একনায়কের সাথে তুলনা করলেন তা নয়।

    এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে ওয়াশিংটনে ফেডারেল দমন-পীড়ন জোরদার এবং জাতীয় পতাকা পোড়ানো ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অনেক আমেরিকানই হয়তো একজন একনায়ককে পছন্দ করবেন।

    সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, অনেকেই বলছে যে আমরা হয়তো একজন একনায়ককেই পছন্দ করি। তবে আমি একনায়ক হতে পছন্দ করি না। আমি কেবল অসাধারণ সাধারণ জ্ঞানসম্পন্ন একজন বুদ্ধিমান মানুষ।

    ট্রাম্পের এই একনায়কসুলভ আচরণের প্রতিফলন দেখা গেছে বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের প্রতি তার বিভিন্ন সময়ে করা প্রশংসার মাধ্যমে। তিনি বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুবই বুদ্ধিমান’ এবং ‘শক্তিশালী নেতা’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি ২০২২ সালে ইউক্রেনে পুতিনের আক্রমণকেও তিনি ‘চমৎকার’ বলে প্রশংসা করেছিলেন।

    তবে কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার পর ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অনড় অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না এবং এর বিরোধিতাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকেও আপাতত সরে এসেছেন।

    এর বদলে আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির সম্ভাবনা দেখছেন তিনি।  ট্রাম্পের এই হঠাৎ সুর নরম করায় আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দেশগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, তার ‘একনায়ক’ সুলভ মন্তব্য এবং অনিশ্চিত পররাষ্ট্রনীতি নিয়ে ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে এখনো গভীর সংশয় রয়ে গেছে।

    আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়: ডোনাল্ড ট্রাম্প
    পূর্ববর্তী খবরস্বাধীনতার ৫৪ বছরে লাভের চেয়ে ক্ষতিই বেশি: জামায়াত আমির
    পরবর্তী খবর জাপানে সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    July 3, 2026

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.