Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 05:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জাপানে সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
    আন্তর্জাতিক

    জাপানে সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জাপানে সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। জাপানের সংসদের স্পিকার শুক্রবার (২৩ জানুয়ারি) একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান দিয়ে সাড়া দেন।

    ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের এই বিলুপ্তি এখন ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ প্রশস্ত করেছে, যা আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুরু হবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবার (১৯ জানুয়ারি) আগাম নির্বাচনের ঘোষণা দেন।

    অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবল মাত্র তিন মাস দায়িত্বে আছেন। তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে দেখা গেছে।

    তিনি তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলিতে জনসমর্থন হারানো শাসক দলকে পুনরায় শক্ত অবস্থানে নিয়ে আসার আশা ব্যক্ত করেছেন।

    তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) সমন্বিত শাসক জোটের খুবই সীমিত সংখ্যাগরিষ্ঠতা আছে শক্তিশালী নিম্নকক্ষে।

    তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের প্রফেসর হিদেহিরো ইয়ামামোতো বলেন, ‘এটা স্পষ্ট নয় যে, তাকাইচি মন্ত্রিসভার প্রতি উচ্চ জনমত আসলেই এলডিপির সমর্থন বাড়াবে কিনা। জনতার দেখার বিষয় মূল্যস্ফীতি মোকাবিলায় তাদের পদক্ষেপ কী।’

    জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, নির্বাচনী প্রচারণার প্রধান বিষয় হবে মূল্যস্ফীতি মোকাবিলা এবং চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়।

    ‘চীন তাইওয়ানে সামরিক পদক্ষেপ নিলে জাপান এতে জড়িত হতে পারে’ বলে গত নভেম্বরে তাকাইচি একটি মন্তব্য করেন। এরপর থেকে টোকিও ও বেইজিং কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছে। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে বেইজিং।

    জাপানে সংসদ বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি নির্বাচন
    পূর্ববর্তী খবরআমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসক প্রয়োজন হয়: ডোনাল্ড ট্রাম্প
    পরবর্তী খবর দ্বিতীয় বিয়ে করে বিপাকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    July 3, 2026

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.