Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 11 July 2026, 06:36: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১
    আন্তর্জাতিক

    ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়।

    কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাড়া খাদে পড়ে যায়। বাসটি যে সড়ক দিয়ে চলছিল, সেটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ হিসেবে পরিচিত।

    সংঘাতকবলিত ওই অঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতা দুর্ঘটনার পর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের অভাবে উদ্ধারকাজে বড় ধরনের বিলম্ব ঘটে। ফলে সাধারণ যাত্রীবাহী যানবাহনে করে আহতদের হাসপাতালে নিতে হয়।

    কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে।

    এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। তবে যে পাহাড়ি মহাসড়কে বাসটি খাদে পড়ে যায়, সেটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

    অবশ্য ইথিওপিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি বাস নদীতে পড়ে গেলে ৬৬ জন নিহত হয়েছিলেন।

    ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৮
    পরবর্তী খবর ভারতে প্রবেশে বাধা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

    আরো সংবাদ পড়ুন

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.