Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 12:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৮
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৮

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

    গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।”

    বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ।

    দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের যেসব উড়োজাহাজ বাইরে ছিল, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে।

    ঘাঁটির যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটির ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলি উঠছে এবং বড় জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।

    উল্লেখ্য, ‘বি-৫২ হেভি বোম্বার’ বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও সমৃদ্ধ বোমারু বিমানগুলোর মধ্যে একটি। ১৯৫৪ সালে প্রথম এই সামরিক উড়োজাহাজ আকাশে ওড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বিমানটির মূল নকশাও করেছিল তারাই। পরে যুক্তরাষ্ট্রও একই নকশায় এ বিমান তৈরি করা শুরু করে। মার্কিন প্রতিরক্ষা বহরে বি-৫২ হেভি বোম্বার একটি গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ।

    এবং তার কারণও আছে। বিশালাকৃতির এই বোমারু বিমানের দৈর্ঘ ১৫৯ ফুট এবং দুই ডানার প্রস্থ ১৮৫ ফুট। একটি বি-৫২ বোমারু বিমানের কম্ব্যাট রেঞ্জ ৮ হাজার ৮০০ মাইলের বেশি, অর্থাৎ যে কোনো যুদ্ধক্ষেত্রে ৮ হাজার ৮০০ মাইল এলাকা কভার করার জন্য একটি বি-৫২ হেভি বোম্বার যথেষ্ট।

    একটি বি-৫২ হেভি বোম্বার একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, গোলা, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই বিমান পরমাণু বোমা পরিবহন ও নিক্ষেপ করতে সক্ষম। (সূত্র : এএফপি/ এনডিটিভি)

    যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৮
    পূর্ববর্তী খবর১৫ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
    পরবর্তী খবর ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত অন্তত ৩১

    আরো সংবাদ পড়ুন

    হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

    কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

    August 11, 2026

    হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

    August 11, 2026

    ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

    August 11, 2026

    ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    August 11, 2026

    কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

    August 11, 2026

    ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.