Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 08:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস
    আন্তর্জাতিক

    এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা।

    হামাস নেতা বলেন, তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না।

    হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য নাজ্জাল বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য পাঁচ বছরের জন্য দীর্ঘ মেয়াদে যুদ্ধবিরতিতে রাজি। তবে এরপর কী হবে, সে বিষয়ে নিশ্চয়তা নির্ভর করছে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা ও দিগন্ত’ দেখানোর ওপর।

    সম্প্রতি গাজায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাজ্জাল বলেন, সম্প্রতি প্রকাশ্যে যেসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে সেগুলো যুদ্ধকালীন ‘ব্যতিক্রমী ঘটনা’। তার দাবি, নিহতরা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ছিলেন।

    তিনি আরও জানান, হামাস বন্দি বিনিময়, যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশে সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

    অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তিনির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য হামাস মাঠে উপস্থিত থাকবে বলে জানান নাজ্জাল।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই যে আপনি নিরস্ত্রীকরণের কথা বলছেন, তার মানে কী? অস্ত্রগুলো কাকে, কেন হস্তান্তর করা হবে? ইসরাইল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয়, অথচ ইসরাইলকে তা বলা হয় না।

    এদিকে রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল, কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয়।

    এরমধ্যেই, যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য পাঁচ বছর মেয়াদি পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। যার আনুমানিক ব্যয় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে ১৮টি খাতের ৫৬টি উপ-প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে রয়েছে আবাসন, সামাজিক সেবা ও অবকাঠামো।

    মুস্তাফা বলেন, প্রথম ধাপে ছয় মাসের জরুরি পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে তিন বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদি পুনর্গঠন কার্যক্রম চলবে।

    এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস
    পূর্ববর্তী খবরকাকে বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা?
    পরবর্তী খবর ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

    আরো সংবাদ পড়ুন

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী 

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.