Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 4 November 2026, 12:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন
    আন্তর্জাতিক

    কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন

    মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এমনটাই পূর্বাভাস দিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও তদারকি চালানোর ক্ষমতা পাবে দলটি।

    এছাড়া নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসকে প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথেও এগিয়ে দিয়েছে। প্রাথমিক ফলাফলে দলটি নিম্নকক্ষে ২৪০টিরও বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সংবাদমাধ্যম সিএনএন বলছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দীর্ঘ লড়াইয়ের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা পেতে যাচ্ছে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই বড় জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

    এছাড়া নির্বাচনের এই ফল হাকিম জেফরিসকে ইতিহাস গড়ার পথে এগিয়ে দিয়েছে। তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন। তবে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তাকে প্রথমে প্রতিনিধি পরিষদের ভোটে স্পিকার পদে নির্বাচিত হতে হবে।

    তবে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। অবশ্য এরই মধ্যে ডেমোক্র্যাটরা কয়েকটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নেয়ার ঘটনাও রয়েছে।

    এদিকে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের কয়েকটি বড় জয়ের মধ্যে কিশা ল্যান্স বটমসের গভর্নর নির্বাচিত হওয়া গুরুত্বপূর্ণ। এতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটর জন ওসফের প্রার্থী হওয়ার পথ সহজ হতে পারে। ওসফও সিনেটে পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি প্রেসিডেন্ট পদে আগ্রহের কথা অস্বীকার করে বলেছেন, এ পদে তার ‘আগ্রহ নেই’। তবে জর্জিয়ার শীর্ষ পদে একজন ডেমোক্র্যাট থাকলে সিনেটের আসনটি দলের মধ্যে ধরে রাখতে নতুন কাউকে মনোনয়ন দেয়া সহজ হবে।

    এছাড়া ভার্জিনিয়ার ভোটাররা এমন একটি সংশোধনী অনুমোদন করেছেন, যা অঙ্গরাজ্যটিতে গর্ভপাতের সুযোগ উন্মুক্ত রাখবে। নেভাদা ও আইডাহোতেও একই ধরনের সংশোধনী ব্যালটে রয়েছে। তবে সেগুলোর বিষয়ে এখনো পূর্বাভাস দেয়নি সিএনএন।

    সিএনএন বলছে, ট্রাম্পের বাছাই করা কয়েকজন প্রার্থী নির্বাচনে চাপে থাকলেও প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তাদের বক্তব্য, ‘ব্যালটে থাকা অনেক প্রার্থীর প্রচারে প্রার্থীরা নিজেরা যতটা করেছেন, তার চেয়ে ভালো কাজ করেছেন ট্রাম্প।’

    এদিকে নিউইয়র্ক সিটির কয়েকটি নির্বাচনের ফলও ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস। তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে রয়েছেন।

    এমন অবস্থায় ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে সিএনএন। তবে ৪৩৫টি আসনের মধ্যে এখনো ২৪৯টির ফলের পূর্বাভাস দেয়া হয়নি। এসব আসনের ফলের ওপর ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা কতটা শক্তিশালী হবে, তা নির্ভর করছে।

    মূলত অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি আলাদা। ফলে কিছু আসনের ফল দ্রুত নির্ধারিত হতে পারে, আবার অন্যগুলোর ক্ষেত্রে কয়েক দিনও লাগতে পারে।

    ডেমোক্র্যাট দলের দুজন জ্যেষ্ঠ সূত্র জানিয়েছেন, প্রাথমিক ফলাফলে দলটি প্রতিনিধি পরিষদে অন্তত ২৩০টি আসন পাওয়ার পথে রয়েছে।

    ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প যে দুটি আসনে দুই অঙ্কের ব্যবধানে জয়ী হয়েছিলেন অর্থাৎ ইন্ডিয়ানার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এবং ফ্লোরিডার ৯ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। তবে এখনই কোনো আসনের ফল নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই দুটি আসন ধরে রাখতে পারলে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২৪০-এর কাছাকাছি পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

    তবে রিপাবলিকান দলের সূত্রগুলো বলছে, ডেমোক্র্যাটদের আসন বাড়ার বিষয়ে এমন পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি।

    কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন
    পূর্ববর্তী খবরপ্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
    পরবর্তী খবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    আরো সংবাদ পড়ুন

    আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

    আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    হরমুজ প্রণালিতে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

    মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    November 4, 2026

    ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    November 4, 2026

    আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

    November 4, 2026

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    November 4, 2026

    কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন

    November 4, 2026

    প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

    November 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.