Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 11:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    আন্তর্জাতিক

    গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গালফ হেলথ

    সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে স্বাগত জানান এবং প্রবাসী কর্মীদের কল্যাণে মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন।

    সিনিয়র সচিব জিসিসিভুক্ত দেশসমূহে প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

    বৈঠকে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, বর্তমানে গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত, অথচ দেশের অধিকাংশ প্রবাসগামী কর্মী বসবাস করেন প্রত্যন্ত অঞ্চলে। ফলে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসা তাদের জন্য কষ্টকর ও ব্যয়সাধ্য হয়ে দাঁড়িয়েছে।

    তিনি অভিযোগ করেন, অনেক মেডিকেল সেন্টার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, সময়মতো রিপোর্ট আপলোড না করা এবং প্রবাসীদের হয়রানির মতো অনিয়মে জড়িত। এছাড়া, বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব সেন্টারকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা যাচ্ছে না।

    এই প্রেক্ষাপটে সিনিয়র সচিব গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি তিন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন এবং প্রত্যেক পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণের সুপারিশ করেন।

    এছাড়া, মেডিকেল সেন্টারগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে কাউন্সিলকে জানানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম স্থাপনের প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে, মন্ত্রণালয়ের অধীন ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা ও মাঠ পর্যায়ের অফিসগুলোকে মেডিকেল সেন্টারগুলোর সুষ্ঠু তদারকিতে সম্পৃক্ত করার ইচ্ছা ব্যক্ত করেন।

    গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল প্রবাসী কর্মীদের স্বল্প খরচে ও ঝামেলাহীনভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। তিনি বলেন, অভিবাসনপ্রত্যাশী কর্মীদের হয়রানি রোধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

    তিনি আরও আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকারের প্রস্তাবসমূহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হলে তা গালফ হেলথ কাউন্সিলের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে।

    বৈঠকে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    পূর্ববর্তী খবরউচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    পরবর্তী খবর আরও বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

    আরো সংবাদ পড়ুন

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    July 5, 2026

    দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

    July 5, 2026

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    July 5, 2026

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.