Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 02:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
    আন্তর্জাতিক

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।

    বুধবার (২৬ আগস্ট) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইউরোপ সহায়তা দিতে প্রস্তুত।

    তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত ও পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট সেবা কোপার্নিকাস সক্রিয় করা হয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে সমবেদনা জানিয়ে বলেন, প্রতিবেশী দেশটির পাশে থাকতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দুই দেশের সংশ্লিষ্ট দলগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি।

    কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বন্যাকে ‘অত্যন্ত ভয়াবহ’ উল্লেখ করে অঞ্চলটিতে থাকা কানাডীয় নাগরিকদের জরুরি সতর্কতা পেতে সরকারি সেবায় নিবন্ধনের আহ্বান জানিয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় তিনি সমর্থনের কথাও জানিয়েছেন।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নেপাল ও চীনের তিব্বতে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

    যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে নেপালের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা বলেছেন। জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থাগুলো জরুরি সরঞ্জাম ও কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। (সূত্র: সিএনএন)

    নেপালে আকস্মিক বন্যা যা বললেন বিশ্বনেতারা
    পূর্ববর্তী খবরবিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন
    পরবর্তী খবর ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    আরো সংবাদ পড়ুন

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 27, 2026

    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.