Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 03:14: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় একাধিক মার্কিন ঘাঁটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার পর কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দেশ দুটির জনগণের প্রতি বিশেষ বার্তা দিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানের আজরাকে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। হামলার পর জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    জর্ডানে হামলা ও আইআরজিসির বার্তা

    এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের পরিচালিত অপারেশন ‘নাসর-২’-এর ষষ্ঠ ধাপে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে মার্কিন এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানের আশ্রয়স্থল এবং বেশ কয়েকটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত সেনাবাহিনীর অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনগুলো দ্বিতীয়বারের মতো জর্ডানের ওই ঘাঁটিতে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান রাখার এলাকা এবং বড় সরঞ্জামের হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

    জর্ডানের জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে আইআরজিসি তাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছে। পবিত্র ভূমিকে যেন ইসলামি দেশগুলোর বিরুদ্ধে হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে না দেওয়া হয়, সে বিষয়েও তারা সতর্ক করে। একই সঙ্গে মার্কিন বাহিনীকে বিতাড়িত করতে এবং মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ‘প্রতিটি সুযোগ কাজে লাগানোর’ আহ্বান জানায় সংস্থাটি।

    কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আঘাত

    কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া অপর এক বিবৃতিতে আইআরজিসি দেশটিতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। কুয়েতিদেরও তাদের ভূখণ্ড থেকে মার্কিন ঘাঁটি মুক্ত করতে এবং স্থাপনাগুলোতে হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে।

    আইআরজিসি জানায়, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বেশ কিছু বিকট শব্দ শোনা গেছে।

    অন্যদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, আজ সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে একযোগে হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রেল সেতু ২৪ ঘণ্টায় মেরামত, ট্রেন চলাচল শুরু
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    আরো সংবাদ পড়ুন

    স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

    ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু!

    শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩

    সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    August 31, 2026

    পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮

    August 31, 2026

    মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

    August 31, 2026

    রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

    August 31, 2026

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

    August 31, 2026

    চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.