Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 15 October 2026, 05:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’
    আন্তর্জাতিক

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ ও আন্দোলন ঠেকাতে নজিরবিহীন দমন-পীড়ন চালিয়েছে নরেন্দ্র মোদির সরকার। শিক্ষার্থীদের সেই আন্দোলনে পুলিশি দমন-পীড়নের পাশাপাশি নির্বিচারে ধরপাকড় ও ইন্টারনেট বন্ধের ঘটনার পর মোদি এবার দাবি করেছেন, ভারত ‘গণতন্ত্রের জননী’। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া দীর্ঘ বক্তব্যে একথা বলেন মোদি। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে। ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া বক্তব্যে মোদি এমন এক সময়ে এই মন্তব্য করেছেন, যখন বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

    ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, গত ১০ অক্টোবর থেকে দিল্লি পুলিশ ও নিরাপত্তা বাহিনী ভিন্নমত দমনে কোনো চেষ্টাই বাদ রাখেনি। বিক্ষোভের অনুমতি না দেয়া, মেট্রো স্টেশন বন্ধ রাখা, তরুণ ও ছাত্রনেতাদের আটক, রেল চলাচল বন্ধ করে দেয়া, একের পর এক ব্যারিকেড তৈরি এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা করে আইনজীবী ও সাংবাদিকদের আটক করার মতো ঘটনাও ঘটেছে। আর এমন পরিস্থিতিতে নয়াদিল্লির ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া মোদির বক্তব্য ছিল চরম বিদ্রূপাত্মক। অনুষ্ঠানে মোদি বলেন, ‘আসল প্রশ্ন কে ক্ষমতার অধিকারী, তা নয়। বরং প্রশ্ন হলো, সেই ক্ষমতা কীভাবে ব্যবহার করা হচ্ছে’।

    সংবাদমাধ্যম বলছে, মোদির এই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতিও স্পষ্ট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার তত্ত্বাবধানে পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) বিরুদ্ধে এসব বিক্ষোভ হচ্ছিল। ওই প্রক্রিয়ায় ১৩ কোটি নাম বাদ পড়েছে, যা নাগরিকত্ব ও সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর গুরুতর প্রভাব ফেলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    গণতান্ত্রিক বিক্ষোভ দমনের মধ্যেই ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে তুলে ধরার পাশাপাশি মোদি ভারতীয়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টিও সামনে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ নিয়ে আগ্রহ তৈরি হওয়া এবং সেখানে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পর মোদি সরকার মধ্য দিল্লি এবং নয়াদিল্লি জেলাজুড়ে অস্থায়ী ‘আটককেন্দ্র’ স্থাপন করার পাশাপাশি এসব এলাকাগুলোতে ইন্টারনেটও বন্ধ করে দেয়।

    বক্তব্যে মোদি বলেন, ‘আপনারা সবাই জানেন, ভারত গণতন্ত্রের জননী। ভারতে একশটিরও বেশি ভাষা, নিবন্ধিত প্রায় ৮০ হাজার সংবাদপত্র ও সাময়িকী এবং এক হাজারেরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে ভারতে ইউটিউব ব্যবহারকারী ৫০ কোটির বেশি এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীও ৫০ কোটির বেশি। আমাদের দেশে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে বিতর্ক করেন এবং নাগরিকেরা নানা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। বর্তমান যুগে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডিজিটাল সক্ষমতা।’

    বিস্ময়করভাবে, মোদি আন্তর্জাতিক প্রতিনিধিদের ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অভিজ্ঞতা নেয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতা থেকে শুরু করে বড় গাড়ির শোরুম—ব্যবসার পরিসর ভিন্ন হলেও সবাই একই ডিজিটাল অবকাঠামো ব্যবহার করে। এদিকে মোদি সরকারের প্রস্তাবিত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) পরিবর্তন ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। নতুন ব্যবস্থায় ব্যবসায়ীদের কাছ থেকে মাশুল নেয়া হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে পণ্যের দাম বাড়তে পারে, ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে যেতে পারে এবং পরিবারগুলোর ভোগব্যয় দুর্বল হয়ে পড়তে পারে।

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি ভারত ‘গণতন্ত্রের জননী’
    পূর্ববর্তী খবরসৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী
    পরবর্তী খবর প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    October 15, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    October 15, 2026

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    October 15, 2026

    তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’

    October 15, 2026

    মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

    October 15, 2026

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    October 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.