Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 04:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: উজমা খান
    আন্তর্জাতিক

    ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: উজমা খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইমরান খানের

    পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘‘ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।’’

    এর আগে, আদিয়ালা কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয়। উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন।

    সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান বলেন, ‘‘ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’’

    তিনি বলেন, তার ভাইকে সারাদিন কক্ষে রাখা হয়, অল্প কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। উজমা বলেন, কারাগারে সাক্ষাতে প্রায় ৩০ মিনিট ধরে তাদের দুজনের মাঝে কথা হয়েছে।

    ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    গত মাসে ইমরান খানের তিন বোন নোরীন নিয়াজি, আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।

    এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগ তৈরি হয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। গত টানা ২৫ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি মেলেনি। যে কারণে তিনি কারাগারে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অনেকে।

    খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, গত ২৭ অক্টোবরের পর থেকে কেউই ইমরান খান কিংবা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। সাক্ষাতের দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৪ জারি করা হয়।

    এর আগে মঙ্গলবার সকালের দিকে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট কিংবা আদিয়ালা কারাগারের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে ১৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি পিটিআই-মর্থিত সংসদ সদস্যদের আইন মেনে চলার আহ্বান জানান। তালাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই শহরে ধারা ১৪৪ জারি করা হয়েছে।

    ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: উজমা খান
    পূর্ববর্তী খবরআয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
    পরবর্তী খবর ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত: পুতিন

    আরো সংবাদ পড়ুন

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.