Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 4 November 2026, 03:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা
    আন্তর্জাতিক

    ইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

    সাংবিধানিক বিধি পাশ কাটিয়ে ইলিনয়েস অঙ্গরাজ্য এবং এ অঙ্গরাজ্যের রাজধানী শিকাগোতে সেনা মোতায়ানের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ইলিনয় রাজ্য প্রশাসন।

    গতকাল সোমবার ইলিনয়েসের উচ্চ আদালতে দায়ের করা হয়েছে মামলা। ইলিনয়েসের গভর্নর জে. বি. প্রিৎজকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজ্য প্রশাসন মনে করছে যে রাজ্য প্রশাসন মনে করছে যে ইলিনয়েস এবং শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্ত ‘অপ্রয়োজনীয়’ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে ‘সামঞ্জস্যহীন’। এ কারণেই করা হয়েছে মামলা।

    ইলিনয়েস অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির অবস্থান শক্তিশালী। দলটির নেতারা বলেছেন, ডেমোক্রেটিক পার্টিকে চাপে রাখতে ইলিনয়েস ও শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইলিনয় অঙ্গরাজ্যে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার ৩০০ সদস্য মোতায়েন করার নির্দেশ দেন ট্রাম্প। পরে টেক্সাস থেকে আরও ৪০০ সেনা সদস্যকে ইলিনয়েস এবং এর রাজধানী শিকাগোতে মোতায়েনের নির্দেশ দেন তিনি।

    গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তারপর থেকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ও মার্কিন কাস্টমসের আইন প্রয়োগকারী বাহিনী। পুলিশ ও কাস্টমস বাহিনীকে সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল গার্ডকে।

    ইলিনয়েস এবং শিকাগোতে সেনা মোতায়েনের নির্দেশ প্রদানের পর এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, “ এটা নিয়ে এত আলোচনা-সমালোচনার কিছু নেই। অস্থিরতা ও বিদ্রোহ দমনের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানে সেনা মোতায়ের বিধান আছে। সংবিধানে ইনসারেকশন অ্যাক্ট ১৭৯২ নামের একটি আইন আছে।”

    তবে সেই আইনটির ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো অঙ্গরাজ্যে যদি চরম অস্থিরতা ও বিদ্রোহ শুরু হয়— তাহলে সেই অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট। ব্রিফিংয়ে তিনি শিকাগোকে যুদ্ধক্ষেত্র, নরকের গর্ত এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোরে মধ্যে অন্যতম বলেও উল্লেখ করেছিলেন।

    সোমাবার মামলা করার পর এক সংবাদ সম্মেলনে ইলিনয়েসের মেয়র জে.বি প্রিৎজকার বলেন, “ডোনাল্ড ট্রাম্প শিকাগোর উদ্দেশে যেসব শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ যুদ্ধক্ষেত্র, নরকের গর্ত এবং বিশ্বের অন্যতম বিপজ্জক শহর— এজন্য আমরা তার প্রতি নিন্দা জানাই।”

    “তিনি আমাদের সামরিক বাহিনীকে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দাবার গুটির মতো ব্যবহার করছেন।”

    গভর্নরের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “জে.বি. প্রিৎজকার এবং শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ইলিনয়েস অঙ্গরাজ্যে অপরাধের হার অত্যন্ত বেশি এবং শিকগো সম্ভবত বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ শহরগুলোর মধ্যে একটি। আপনি আফগানিস্তান কিংবা আরও অনেক জায়গায় যেতে পারেন..এবং তারা সম্ভবত আমাদের এখানে অপরাধের পরিমাণ দেখে অবাক হবে।”

    ইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা
    পূর্ববর্তী খবরযুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়িতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

    আরো সংবাদ পড়ুন

    জনপ্রিয়তা হারালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

    আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

    কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন

    আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

    November 4, 2026

    জনপ্রিয়তা হারালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    November 4, 2026

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

    November 4, 2026

    ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

    November 4, 2026

    আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    November 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.