Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 09:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এইচআইভি প্রতিরোধে আফ্রিকার তিন দেশে টিকাদান শুরু
    আন্তর্জাতিক

    এইচআইভি প্রতিরোধে আফ্রিকার তিন দেশে টিকাদান শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এইচআইভি প্রতিরোধে আফ্রিকার তিন দেশে টিকাদান শুরু

    প্রাণঘাতী এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী অগ্রগতি হিসেবে নতুন ইনজেকশন ‘লেনাকাপাভির’  -এর প্রয়োগ শুরু করেছে আফ্রিকার তিন দেশ—এসওয়াতিনি, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া। বিশ্বে এইচআইভির ঝুঁকিতে থাকা সর্বোচ্চ জনসংখ্যার এই মহাদেশে ছয় মাস অন্তর নেওয়া এই ওষুধটির প্রথম সরকারি ব্যবহার এটি। কার্যকর এই ইনজেকশনটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশের বেশি কমাতে সক্ষম, যা কার্যত একটি শক্তিশালী ভ্যাকসিনের মতো কাজ করে। সোমবার(২ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউএনআইএইড জানিয়েছে, উইটস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা শাখার তত্ত্বাবধানে দক্ষিণ আফ্রিকায় নাগরিকদের মাঝে ইনজেকশনটির প্রয়োগ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিবাহী। লেনাকাপাভির ইনজেকশন বছরে মাত্র দু’বার দিতে হয়। দৈনিক ওষুধ খেতে অসুবিধা হয় বা স্বাস্থ্যসেবায় যেতে গিয়ে সামাজিক কলঙ্কের মুখে পড়েন এমন ব্যক্তিদের জন্য এটি একটি বড় সমাধান নিয়ে এসেছে।

    প্রতিবেশী জাম্বিয়া ও এসওয়াতিনি গত মাসে যুক্তরাষ্ট্রের এক কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ডোজ পাওয়ার পর সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে এই ইনজেকশনের প্রয়োগ শুরু করে। এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ড্লামিনি এই ইনজেকশন প্রয়োগ শুরুর মুহূর্তটিকে জাতীয় এইচআইভি প্রতিরোধ কর্মসূচির জন্য ‘ইতিহাসের বাঁক বদলের মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি দেশের জনগণের সুরক্ষায় নতুন আশার পাশাপাশি একটি শক্তিশালী হাতিয়ার হতে চলেছে।

    যুক্তরাষ্ট্রের বাজারে এই ইনজেকশনের জন্য প্রত্যেক ব্যক্তির পেছনে বছরে ২৮ হাজার ডলার খরচ হয়। ফলে বর্তমান বাজারদর অধিকাংশ মানুষের নাগালের বাইরে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র কর্মসূচির আওতায় যে পরিমাণ ডোজ দিচ্ছে তা প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম।

    তবে ইনজেকশনটির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস এইচআইভির উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর ২০ লাখ মানুষকে আগামী তিন বছরে কোনো ধরনের মুনাফা ছাড়াই লেনাকাপাভির সরবরাহে রাজি হয়েছে।

    ইউএনআইএইড ও গেটস ফাউন্ডেশনের চুক্তির ফলে ২০২৭ সাল থেকে ১০০টিরও বেশি দেশে বছরে প্রায় ৪০ ডলারে লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

    ইউএনএইডসের তথ্য অনুযায়ী, বিশ্বে ৪ কোটি ৮ লাখ এইচআইভিবাহীর মধ্যে প্রায় ৫২ শতাংশই পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। কেবল জাম্বিয়াতেই প্রায় ১৪ লাখ মানুষ এইচআইভিবাহী।

    এইচআইভি প্রতিরোধে আফ্রিকার তিন দেশে টিকাদান শুরু
    পূর্ববর্তী খবরবঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত
    পরবর্তী খবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার ব্যবস্থা নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 12, 2026

    বেলিংহামের জাদুতে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

    July 12, 2026

    ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে নরওয়ে

    July 12, 2026

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.