Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 10:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা
    আন্তর্জাতিক

    গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা

    ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি দখলে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

    শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা দখলের জন্য দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

    গত বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দীর্ঘমেয়াদে নয়, বরং সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই। তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না।

    তিনি বলেন, আমরা খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চাই। এটি দ্রুত শেষ হবে। যদি হামাস তাদের অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্ত করে, তাহলে আগামীকালই এটি শেষ হয়ে যেতে পারে।

    এমনকি গাজার ফিলিস্তিনিরাও হামাসের সাথে লড়াই করছে বলে মনে করেন নেতানিয়াহু। যুক্তি দেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত হামাসের বিকল্প আর কেউ গাজায় টিকে থাকতে পারবে না।

    গত সপ্তাহেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

    এদিকে, সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার প্রস্তাব’ নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে ইসরাইল মানবিক সহায়তা দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

    এতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধ বন্ধ করার বিনিময়ে ইসরাইল যে পাঁচটি নীতি দাবি করবে তার একটি তালিকাও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সমর্থন করেছেন। সেগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা, হামাসের হাতে জিম্মি বাকি ৫০ জনকে ফিরিয়ে আনা, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা উপত্যকায় ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসন তুলে দেয়া।

    তবে নেতানিয়াহুর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব যুদ্ধের প্রেক্ষাপট গতিময় করে তোলার সঙ্গে আরও জিম্মির মৃত্যুর কারণ হবে। এটি সেই সঙ্গে অঢেল অর্থের অপচয় বলেও মনে করেন তিনি।

    উল্লেখ্য, দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে ইসরায়েলি বাহিনী— এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে বৈঠকে। অপরদিকে, গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানিয়েছে, গত এক মাসেই অনাহারে মারা গেছে অন্তত ২৯ শিশু; যাদের বয়স ৫ বছরের নিচে।

    গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা
    পূর্ববর্তী খবরসন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
    পরবর্তী খবর বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.