Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 3 November 2026, 04:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা
    আন্তর্জাতিক

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে আজ মঙ্গলবার দেশজুড়ে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের ফল নির্ধারণ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি দুই বছর পর আবারও ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। সর্বশেষ জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস মিলেছে। এমনকি সিনেটের নিয়ন্ত্রণ নিয়েও দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের জায়গা অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়। মূল্যস্ফীতির হার আগের তুলনায় কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম এখনো অনেক বেশি।

    জ্বালানি, বিদ্যুৎ-গ্যাসের বিল থেকে শুরু করে রেস্তোরাঁয় খাবারের খরচ-সব ক্ষেত্রেই বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে সাধারণ মার্কিন পরিবারগুলোকে। এ পরিস্থিতির জন্য অনেক ভোটার ট্রাম্প প্রশাসনের নীতিকে দায়ী করছেন। বিশেষ করে শুল্কনীতি ও ইরানের সঙ্গে যুদ্ধ মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী করছে বলে তাদের ধারণা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ থাকলেও সামগ্রিক অর্থনৈতিক পরিসংখ্যানে ইতিবাচক চিত্র রয়েছে। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ, যা ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ের কাছাকাছি। কর্মসংস্থানে যুক্ত মানুষের সংখ্যাও রেকর্ড পর্যায়ে রয়েছে। গত প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল বার্ষিক হিসাবে ৩ দশমিক ৪ শতাংশ।

    এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ শেয়ারবাজারের উত্থানে ভূমিকা রেখেছে। এতে অনেক মার্কিন নাগরিকের অবসরকালীন সঞ্চয়ের পরিমাণও বেড়েছে। তবে এসব ইতিবাচক সূচক সাধারণ মানুষের অসন্তোষ দূর করতে পারছে না। কয়েক বছর আগের তুলনায় মূল্যস্ফীতির হার কমলেও পণ্য ও সেবার দাম এখনো বেশি। ফলে দৈনন্দিন ব্যয়ের চাপ অনুভব করছেন পরিবারগুলো। রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে অর্থনীতি নিয়ে মার্কিন নাগরিকদের মনোভাবের অবনতি হয়েছে। নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী না হলেও তার অর্থনৈতিক নীতি ও প্রশাসনের কর্মকাণ্ডই ভোটারদের কাছে বড় ইস্যু হয়ে উঠেছে।

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা
    পূর্ববর্তী খবররাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
    পরবর্তী খবর আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    আরো সংবাদ পড়ুন

    আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    হরমুজ প্রণালিতে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

    মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

    দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদিতে সতর্কতা জারি

    কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: আরাঘচি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    November 3, 2026

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    November 3, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    November 3, 2026

    বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 3, 2026

    পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    November 3, 2026

    আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

    November 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.