Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 20 November 2026, 08:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই

    সদ্য সমাপ্ত নির্বাচনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে আর নতুন সরকার গঠনের সুযোগ নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই এ মন্তব্য করেছেন তিনি।

    গত ২৭ অক্টোবর নির্বাচন হয়েছে ইসরায়েলে। নির্বাচনের পর ভোট গণনায় দেখা গেছে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে যে, ভোট গণনা সম্পন্ন হয়েছে। ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি আসন, বিরোধী ‘চেঞ্জ’ (পরিবর্তন) জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। ইয়াইর লাপিদ আছেন বিরোধী জোটে।

    প্রধান দুই জোটের কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে তা হস্তান্তরের কথা রয়েছে।

    নেতানিয়াহুর প্রাপ্ত ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে ইয়ার লাপিদ গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এটুকুই তার সম্বল। তিনি যা-ই চেষ্টা করুন না কেন, তার সামনে সরকার গঠনের কোনো উপায় নেই।” বিদায়ী নেসেটে প্রধানমন্ত্রীর জোটের ৬৮টি আসন ছিল উল্লেখ করে বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য একটি বড় বিপর্যয় বলেও এক্সপোস্টে উল্লেখ করেছেন তিনি।

    লাপিদ ৭৭.৭ শতাংশ ভোটার উপস্থিতির কথাও তুলে ধরেছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। তিনি বিরোধী জোটের এই অর্জনকে ‘নকআউট’ জয় না বলে ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ (অর্থাৎ সামান্য ব্যবধানে এগিয়ে থাকা) হিসেবে অভিহিত করেছেন। অবশ্য বর্তমানে ইসরায়েল যে অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তা-ও স্বীকার করেছেন লাপিদ। শুক্রবারের পোস্টে তিনি বলেছেন, “এখন সবচেয়ে কঠিন কাজটি সামনে—সরকার গঠনের চেষ্টা করা।”

    নির্বাচনী প্রচারণার সঙ্গে জোট গঠনের আলোচনার পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন, “সরকার গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। এটি ক্যামেরার আড়ালে, ছোট কোনো কক্ষে, ধীরগতিতে সম্পন্ন হয়।” লাপিদ তার সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “এটি কঠিন হবে। আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না।”

    প্রতিদ্বন্দ্বী দলগুলোর জোট গঠনের সম্ভাবনা অনুসন্ধান
    ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ারের নেতা ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ডানপন্থী সরকার টিকিয়ে রাখার উপায় নিয়ে আলোচনা হয়েছে। জিউইশ পাওয়ার জানিয়েছে, আরব দলগুলোর সমর্থনে একটি ‘বামপন্থী সরকার’ গঠন ঠেকানো নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

    এদিকে, ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান ‘চেঞ্জ’ জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন—যেন তারা আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন। একটি বিকল্প সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রচেষ্টার অংশ হিসেবে, বৃহস্পতিবার গোলান ‘ইউনাইটেড আরব লিস্ট’ বা রা’আম পার্টির শীর্ষ নেতা মানসুর আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    এর আগে তিনি ভবিষ্যতে গঠিত হতে যাওয়া জোটে রা’আম-কে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছিলেন; অন্যদিকে, ‘ইসরায়েল বেইতেইনু’ দলের নেতা আভিগদোর লিবারম্যান এমন কোনো জোট সরকার গঠনের বিরোধী, যেখানে আরব দলগুলো অন্তর্ভুক্ত থাকে।

    ‘চেঞ্জ ব্লক’ (পরিবর্তন জোট) এবং আরব দলগুলোর হাতে মোট ৬৭টি আসন রয়েছে, যা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট। তবে, আরব দলগুলো আনুষ্ঠানিকভাবে চেঞ্জ ব্লকের অংশ নয়। এছাড়া, তাদের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে বিরোধী দলীয় নেতাদের মধ্যকার মতপার্থক্য নেতানিয়াহু-বিহীন সরকার গঠনের পথে একটি বাধা হিসেবে রয়ে গেছে।

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ
    পূর্ববর্তী খবরনতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া
    পরবর্তী খবর নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

    আরো সংবাদ পড়ুন

    আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

    আইসিজের রায় জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার তুর্ক

    পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

    সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

    রূপপুরে ঢুকলো ইউরেনিয়ামের আরও এক চালান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

    November 20, 2026

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    November 20, 2026

    আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

    November 20, 2026

    আইসিজের রায় জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার তুর্ক

    November 20, 2026

    দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

    November 20, 2026

    পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প

    November 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.