Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 08:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু
    আন্তর্জাতিক

    পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু

    নিয়োগের মাত্র কয়েক সপ্তাহের মাথায় সোমবার (৬ অক্টোবর) পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ১৯৫৮ সালের পর দেশটির সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রীর রেকর্ড করছেন তিনি।

    সোমবার স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেন—এর কয়েক ঘণ্টা আগেই তিনি তার মন্ত্রিসভার প্রথম তালিকা প্রকাশ করেছিলেন।

    দায়িত্বে নিযুক্ত হওয়ার মাত্র এক মাসও না কাটতেই সোমবার পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। যা দেশটিকে আরো গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর জন্য নতুন ও গভীর সংকট সৃষ্টি করেছে।

    ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘সেবাস্তিয়ান লেকোর্নু তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্টকে জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।’

    ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু মাত্র ২৭ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রিত্ব।

    তিনি রবিবার রাতে নতুন মন্ত্রিসভা ঘোষণা করার মাত্র ১৪ ঘণ্টা পরেই পদত্যাগ করেন। তার সোমবার বিকেলে প্রথম মন্ত্রিসভা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগপত্র জমা দেন।
    তার এই পদত্যাগ ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটকে আরো জটিল করেছে, যা গত এক বছরের বেশি সময় ধরে চলছে। ২০২৪ সালের গ্রীষ্মে মাখোঁ সংসদ ভেঙে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু ফলাফল হয়েছিল ঝুলন্ত পার্লামেন্ট।

    নিজের পদত্যাগ প্রসঙ্গে লেকোর্নু বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শর্তগুলো পূরণ হয়নি।’ তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ‘দলীয় লোভ-লালসাই’ তাকে পদত্যাগে বাধ্য করেছে।

    লেকোর্নুর পদত্যাগকে অনেকেই ডানপন্থি রিপাবলিকানদের (এলআর) প্রতিক্রিয়ার ফল বলে মনে করছেন। রবিবার রাতে ঘোষিত মন্ত্রিসভা নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা সরকারের ভবিষ্যতে নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

    সংবাদ ছড়িয়ে পড়তেই প্যারিস স্টক মার্কেটে ধস নামে। ব্লু-চিপ সূচক সিএসি ৪০ স্থানীয় সময় সকাল ৮টার দিকে ২ শতাংশের বেশি কমে যায়।
    ফ্রান্সের এই অস্থিতিশীলতা ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ‘একটি স্থিতিশীল ফ্রান্স ইউরোপের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’মাখোঁ এরপর কী করবেন, তা এখনো পরিষ্কার নয়।

    পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু
    পূর্ববর্তী খবরগর্বের সঙ্গে বলুন আপনি একজন গৃহিণী : অমিতাভ
    পরবর্তী খবর আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: সিইসি

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

    July 7, 2026

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    July 7, 2026

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    July 7, 2026

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    July 7, 2026

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 7, 2026

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.