Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 22 August 2026, 03:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। উল্টো ইসরায়েলের পক্ষ নিয়ে চলমান সংঘাতে যেকোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেও পিছপা হওয়ার কোনো মনোভাব নেই ইরানের। ফলে, ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ অবস্থায় চলমান এ সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

    ইরানে গত ছয় দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমানের পাশপাশি ভয়ংকর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানে হামলা চালনোর পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মারিয়া জাখারোভা। সেখানে বক্তব্য প্রদানকালে ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ও শান্তিপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আমি সামরিক স্থাপনাগুলোর কথা বলছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোর কথা বলছি।

    পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটা একটি ভয়ানক, রাক্ষসী খেলা, অনেকের মতেই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যা। এটাই ভয়াবহ বাস্তবতা; এটা সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব।

    এরপরই এই রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন, কূটনীতি এখনও সম্ভব। কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদাই থাকে। এর আগে, ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

    বুধবার (১৮ জুন) এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে। এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের দ্রুত অবসান চেয়ে ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেন তিনি।

    রাশিয়ার রাষ্টীয় বার্তা সংস্থা তাস–এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই নেতাই চলমান সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পুতিন জানিয়েছেন, এই সংকটে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতার সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতের প্রেসিডেন্টকে জানিয়েছেন তিনি।

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা
    পূর্ববর্তী খবরইরানে হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ: উত্তর কোরিয়া 
    পরবর্তী খবর মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

    August 22, 2026

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    August 22, 2026

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.