Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 04:35: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর
    আন্তর্জাতিক

    গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

    ২১ এপ্রিল জেরুজালেমের মাউন্ট হার্জেলের সামরিক কবরস্থানে নিহত সৈন্যদের স্মরণে আয়োজিত দিবস বা ইয়োম হাজিকারোন স্মরণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও বড় অংশ দখলে নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ধাপে ধাপে গাজার অন্তত ৭০ শতাংশ ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েল।

    অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার (২৮ মে) নেতানিয়াহু বলেন, আমরা এখন গাজার ৬০ শতাংশ এলাকায় অবস্থান করছি। আগে ছিলাম ৫০ শতাংশে। এখন ৬০ শতাংশে পৌঁছেছি। আমার নির্দেশ হলো ধাপে ধাপে অন্তত ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়া। খবর সিএনএনের।

    তার বক্তব্যের সময় উপস্থিত শ্রোতাদের একাংশ পুরো গাজা দখলের দাবিও তোলে।

    এর আগে গত এপ্রিলের শেষ দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে দেওয়া ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) মানচিত্রে দেখা যায়, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা তখনই ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল।

    বিশ্লেষকদের মতে, গাজার আরও বড় অংশ দখল করা হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি আরও সংকুচিত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় ঠেলে দেওয়া হবে।

    ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত একটি সীমারেখা পর্যন্ত পিছু হটেছিল। তখন গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল।

    তবে চলতি সপ্তাহে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল ওই সীমারেখা পরিবর্তন করছে। সংগঠনটির দাবি, এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা।

    যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েল অভিযোগ করছে, হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ ও সামরিক শক্তি পুনর্গঠন করছে।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৮৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

    সম্প্রতি হামাসের সামরিক শাখার নেতা ইজ্জ আল-দীন আল-হাদ্দাদকে হত্যা করে ইসরায়েল। এর ১১ দিন পর তার উত্তরসূরিও পৃথক হামলায় নিহত হন।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত সবাইকে নির্মূল করার অঙ্গীকার আমরা করেছি। তাদের সবার মৃত্যুদণ্ড নিশ্চিত।

    অন্যদিকে, হামাস এখনও নিরস্ত্র হতে রাজি হয়নি বলে জানিয়েছেন যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারককারী কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভ। তার মতে, গাজার ভবিষ্যৎ নির্ভর করছে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ওপর।

    পরিকল্পনা অনুযায়ী, হামাস অস্ত্র সমর্পণ করলে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন হলে ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে এখন পর্যন্ত সেই বাহিনী মোতায়েনের কোনো নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি।

    এদিকে যুদ্ধবিরতি অচলাবস্থায় থাকায় ইসরায়েল ধাপে ধাপে গাজার আরও এলাকা দখলে নিচ্ছে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।

    গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর
    পূর্ববর্তী খবরপ্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণ করবে সরকার: স্পিকার
    পরবর্তী খবর বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!

    আরো সংবাদ পড়ুন

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    June 25, 2026

    স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের গোল

    June 25, 2026

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.