Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 10:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলে সিঙ্গাপুর যেতে হবে না: প্রধান উপদেষ্টা
    জাতীয়

    বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলে সিঙ্গাপুর যেতে হবে না: প্রধান উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বঙ্গোপসাগরে আমাদের যে বিপুল সম্পদ রয়েছে, তা আমরা কখনোই সঠিকভাবে ব্যবহার করিনি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা যদি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে পারি, তাহলে আমাদের আর সিঙ্গাপুর যেতে হবে না।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর শেষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

    তিনি বলেন, আমাদের দেশে যে সম্পদ আছে, সেটি আমরা এতদিন ব্যবহার করতে পারিনি। আমি বারবার উল্লেখ করেছি, বঙ্গোপসাগরে আমাদের যে অংশ রয়েছে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশেরই অংশ। কিন্তু আমরা কখনো খেয়াল করিনি, এই অংশে আমরা কী করছি। অথচ এটি অত্যন্ত সম্পদশালী একটি অঞ্চল।

    ড. ইউনূস বলেন, আমরা বলছি, এখন সময় এসেছে এই সম্পদকে পূর্ণভাবে ব্যবহার করার। আমরা এগিয়ে যেতে চাই, আমরা আর তর্ক-বিতর্কের মধ্যে থাকতে চাই না। আজকের এই সনদের মাধ্যমে সেই তর্ক-বিতর্কের অবসান ঘটবে। আমরা নিয়ম মতো চলে যাব। আমরা এখন নিয়মমাফিক চলার জন্য প্রস্তুত হয়েছি। আজকে যে স্বাক্ষর হলো, বহু আলোচনার মধ্য দিয়ে; এটি আমাদের পথ দেখিয়ে দেবে। সেই পথেই আমরা এগিয়ে যাব, সমুদ্রে যে সম্পদ আছে আমরা তা ব্যবহার করতে পারব।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি বারবার বলছি- আমরা যদি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে পারি, তাহলে সারা বিশ্বের জাহাজ আমাদের বন্দরে ভিড়বে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে আবার দেশে আনতে হবে না। অন্যান্য দেশের পণ্যও সিঙ্গাপুরে খালাস করে ঘুরিয়ে আনতে হবে না; তারা সরাসরি আমাদের বন্দরে নিয়ে আসতে পারবে। আমরা অন্য দেশগুলোকেও আমাদের বন্দর ব্যবহারের সুযোগ দিতে পারব। এখান থেকে তারাও তাদের মালামাল খালাস করতে পারবে। কাজেই এটি আমাদের জন্য এক বিশাল সুযোগ।

    ড. ইউনূস বলেন, আমরা নেপাল, ভুটান এবং ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারি; শুধু এই বন্দরকে কেন্দ্র করে, এই যোগাযোগ ব্যবস্থার কারণেই। এতে তারা যেমন সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব। কাজেই আমাদের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে।

    বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলে সিঙ্গাপুর যেতে হবে না: প্রধান উপদেষ্টা
    পূর্ববর্তী খবরপাকিস্তানি বিমান বাহিনীর হামলায় নিহত ৪০
    পরবর্তী খবর জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় যা আছে

    আরো সংবাদ পড়ুন

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী 

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.