Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:25: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজারে
    চট্টগ্রাম

    ২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজারে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজারে

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ২৮ কেজি ওজনের বিশাল একটি দৈত্যাকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। নিলামে মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের রাশেদ মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

    শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারের ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়।

    জানা গেছে, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. রাশেদ মাঝি নামে এক জেলে মেঘনা নদীতে শুক্রবার রাতে জাল ফেলেন। এ সময় জালে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। তারপর সকালে নামার বাজারের ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন। নিলামে ১৫০০ টাকা করে বিএনপি নেতা মো. ইব্রাহিম ৪১ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।

    ইব্রাহিম মৎস্য আড়তের ম্যানেজার মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, জেলে রাশেদ জীবনে প্রথম এত বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন। মাছটি পেয়ে সে খুব উৎসাহিত। ২৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়। আমাদের এখানে প্রায় সময় ১৭/১৮/২০ কেজির ওপরে কোরাল মাছ পাওয়া যায়। তবে এই বছরে প্রথম এত বড় কোরাল পাওয়া গেলো।

    বিএনপি নেতা মো. ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, আমরা খুব কম সময় এত বিশাল কোরাল পেয়েছি। সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। বেশিরভাগ মানুষই বড় কোরালগুলো পছন্দ করেন। আশা করছি মাছটি ভালো দামে বিক্রি করেতে পারব।

    হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, হাতিয়া উপজেলা এবং বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ মেঘনা নদীবেষ্টিত। এখানের জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখানে প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়।

    তিনি আরও বলেন, মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন।

    ২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজারে
    পূর্ববর্তী খবরচট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
    পরবর্তী খবর সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

    আরো সংবাদ পড়ুন

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.