Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 11:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ
    জাতীয়

    ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করেছে রেখেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬ টার থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি বেলা ১০ টা গড়িয়ে গেলেও ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ভূমিকা নিতে দেখা যায়নি। এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কে আটকে আছে দূরপাল্লার যানবাহন ও ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার পথযাত্রী।

    সরেজমিনে দেখা যায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে সাড়ে ৯ টার পর থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ ও বিক্ষোভ মিছিল। এছাড়াও সকাল ৬ টা থেকে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ও সুয়াদী পাম্প সংলগ্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছেন বিক্ষুব্ধ জনতা।

    অবরোধে আটকে পড়া ট্রাক চালক মালেক শেখ জানান, সকালে পদ্মা সেতু পার হতেই মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছালে আটকে দেয়া হয় তার ট্রাক। তারা খুলনা মোংলা বন্দর যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছেন। সড়কে অবরোধ চলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

    বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলেন কামাল মোল্লা, হাসান শরীফ ও হেমায়েত মাহমুদসহ কয়েকজন। তারা জানান, তারা জানতে না না সড়কে এমন দশা হবে। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে অনেক কষ্টে ভ্যানযোগে ও পায়ে হেঁটে চলছেন তারা। এতে পরিবার নিয়ে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছেন তারা। তবে ভাঙ্গাবাসীর দাবিকে তারা সমর্থন জানান।

    বিক্ষুব্ধকারীরা কয়েকজন জানান, গত ৩ দিনের সময় নিয়েছিলেন স্থানীয় পুলিশ ও প্রশাসন। কিন্তু তাদের দাবি পূরণে কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হওয়া অনিদ্দৃষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এসময় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগানে তাদের প্রতিবাদ জানান, ‘রক্ত লাগে রক্ত নে, ভাঙ্গাবাসীর মুক্তি দে’। ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’। ‘আমার মাটি আমার মা নগরকান্দায় দেবো না’।

    ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, যেহেতু বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তাই অবরোধকারীদের অনুরোধ জানানো হয়েছে মানুষের জান-মালের নিরাপত্তা ও সড়কে ভোগান্তি নিরসনে যেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সড়ক থেকে নেমে যান।

    অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল আসিফ ইকবাল জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের ৪ টি পয়েন্টে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা চলছে। যদি কোন প্রকারের ভাংচুর, বিশৃঙ্খলার চেষ্টা চালানো হয় সেসব রোধে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    এর আগে গত শুক্রবার একই দাবিতে ৯ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এরপর গতকাল ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি আজ সকাল থেকে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা।

    ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ
    পূর্ববর্তী খবরইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস
    পরবর্তী খবর মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত: শ্রাবন্তী

    আরো সংবাদ পড়ুন

    ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

    July 28, 2026

    ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ

    July 28, 2026

    হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

    July 28, 2026

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    July 28, 2026

    ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত, ব্যর্থ হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

    July 28, 2026

    আমিরাত প্রবাসীদের ভিসা বাতিলের কারণ খুঁজছে দূতাবাস

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.