Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 4 October 2026, 10:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » দ্বিতীয় দিনেও চলছে সিএইচসিপিদের আন্দোলন, অবরুদ্ধ কর্মকর্তারা
    জাতীয়

    দ্বিতীয় দিনেও চলছে সিএইচসিপিদের আন্দোলন, অবরুদ্ধ কর্মকর্তারা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দ্বিতীয় দিনেও চলছে সিএইচসিপিদের আন্দোলন, অবরুদ্ধ কর্মকর্তারা

    ১৬ মাসের বকেয়া বেতন-ভাতা ও রাজস্বখাতে স্থায়ীকরণের দাবিতে দ্বিতীয় দিনেও অবরোধ কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা।

    বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বিএমআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট অফিসে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেন তারা।

    এদিকে, সিএইচসিপি কর্মীদের অবস্থান কর্মসূচির ফলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আখতারুজ্জামানসহ শীর্ষ কর্মকর্তারা।

    অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সিএইচসিপিরা জানান, তারা ২০২৩ সালের ১ মার্চ সরকারি নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তারা নিয়মিত বেতন-ভাতা পেয়েছেন। কিন্তু ২০২৪ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে।

    তাদের দাবি, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সিএইচসিপি পদটি রাজস্বকরণ করা হলেও, প্রশাসনিক জটিলতায় ২০২৩ ব্যাচকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ আগের তিন ব্যাচ—২০১১, ২০১৫ ও ২০১৮ সালে নিয়োগ পাওয়া কর্মীদের একই আইনের আওতায় রাজস্বখাতে স্থায়ী করা হয়েছে এবং তারা বর্তমানে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন।

    অবস্থানকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা— ‘বেতন চাই, ন্যায্য প্রাপ্য চাই’, ‘চাকরি আছে—বেতন কই?’, ‘১৬ মাস বেতন নাই, পরিবার চলবে কেমনে ভাই?’ ইত্যাদি স্লোগান এখন ট্রাস্ট অফিসজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।

    একাধিক সিএইচসিপি জানান, বেতন বন্ধ থাকলেও তারা সেবা বন্ধ করেননি। ক্লিনিকগুলোতে নিয়মিত দায়িত্ব পালন করছেন, কর্তৃপক্ষের নির্দেশ মেনে তদারকিও চালিয়ে যাচ্ছেন। কিন্তু বেতন না পেলেও ভুলত্রুটি পেলে নিয়মিত শোকজ নোটিশ পাচ্ছেন।

    আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আমরা আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত, কাজ করছি নিরলসভাবে। অথচ শুধু প্রশাসনিক গাফিলতিতে আমরা পথে বসেছি। স্বাস্থ্যসেবার নামে যে সিস্টেম তৈরি করা হয়েছে, সেটা এখন কর্মীদের ক্ষুধায় রাখছে। যতক্ষণ পর্যন্ত না বকেয়া বেতন ও রাজস্বখাতে অন্তর্ভুক্তি সম্পন্ন হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

    আল-মামুন হোসেন নামক আরেক আন্দোলনকারী সিএইচসিপি বলেন, ‘আমাদের জন্য রাজস্বখাতে পদ সৃজন করা হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে, জনপ্রশাসনের অনুমতিও আছে। তবুও আমরা বেতন পাচ্ছি না—এটা কেমন রাষ্ট্রীয় প্রহসন? একই আইনে নিয়োগ পাওয়া অন্যরা নিয়মিত বেতন পাচ্ছে, শুধু আমরা বঞ্চিত। এটা বৈষম্য নয়, অপমান।’

    আন্দোলনকারীদের দাবি—

    ১. নিয়মিত বেতন দিতে হবে।
    ২. ১৬ মাসের বকেয়া বেতনের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে।
    ৩. ট্রাস্টের সাংগঠনিক কাঠামোয় সৃজিত পদে তাদের ন্যস্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘তারা (সিএইচসিপি) আজও অফিসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আমরা ভেতর থেকে বের হতে পারছি না। কিন্তু তাদের আমরা গতকালই বলে দিয়েছি যে, তাদের বিষয়ে আমাদের আর কিছুই করার নেই।’

    তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের কর্মীদের চাকরি সংক্রান্ত বিষয়টি অত্যন্ত পরিষ্কার। কর্মীদের চাকরি তো আছেই, এবং তাদের নিয়োগ অনুমোদন আছে—এভিথিং আছে। এই কর্মীদের শুধু বেতন দেওয়াটাই বাকি ছিল। আমি এই কর্মীদের বেতনটা দেবে এই মর্মে একটি আদেশ জারি করেছিলাম, কারণ তাদের শুধু এদেরকে বেতন দিয়ে দিলেই হয়। দুঃখের বিষয় হলো, আমি যে অর্ডার করেছিলাম, মন্ত্রণালয় সেটা স্থগিত করে দিয়েছে।

    অবরুদ্ধ কর্মকর্তারা দ্বিতীয় দিনেও চলছে সিএইচসিপিদের আন্দোলন
    পূর্ববর্তী খবরজামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান
    পরবর্তী খবর ফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

    আরো সংবাদ পড়ুন

    এক লাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল স্থানান্তর: ডিএমপি কমিশনার

    সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা: পাটমন্ত্রী

    দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

    কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

    October 4, 2026

    গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

    October 4, 2026

    এক লাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026

    ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

    October 4, 2026

    ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    October 4, 2026

    রিয়াদে সৌদি আরামকোতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হুতিদের

    October 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.