Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 03:06: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ভয়াল অভিজ্ঞতার বর্ণনা দিলেন শহিদুল আলম
    জাতীয়

    ভয়াল অভিজ্ঞতার বর্ণনা দিলেন শহিদুল আলম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভয়াল অভিজ্ঞতার বর্ণনা দিলেন শহিদুল আলম

    শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাদের হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতার কথা জানান শহিদুল আলম।

    শহিদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর আমাদের ওপর অনেক রকমের নির্যাতন করা হয়েছিল। তবে প্রধান ছিল মানসিক নির্যাতন।

    তিনি বলেন, ৮ অক্টোবর আমাদের অপহরণ করা হয়। কনশিয়েন্স ফ্লোটিলা ছিল সবচেয়ে বড় জাহাজ। সুমুদ ফ্লোটিলা থেকেও বড়। এই জাহাজে ছিল সাংবাদিক আর স্বাস্থ্যকর্মীরা। গাজায় চিকিৎসাকর্মী এবং সাংবাদিক ঢুকতে না দেয়ার প্রতিবাদ ও গাজার সাংবাদিক আর চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে এই জাহাজ নিয়ে যাত্রা শুরু করা হয়েছিল।

    শহিদুল আলম বলেন, ইসরায়েল নিয়মিত আন্তর্জাতিক আইন ভাঙছে। কিন্তু তাদের কোনও শাস্তি পেতে হচ্ছে না। ৭ অক্টোবর আমাদের পৌঁছানোর কথা ছিল। ইসরায়েল আমাদের হামাস সমর্থক হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলো। এজন্য আমরা ৮ অক্টোবর পৌঁছানোর সিদ্ধান্ত নেই।

    মেইনস্ট্রিম গণমাধ্যমের কেউ ফ্লোটিলায় যায়নি উল্লেখ করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের ভূমিকা খুবই বাজে। পুরোনো সাধারণ জাহাজ ছিল এটি। যেখানে শৌচাগার ছিল না। শোয়ার জায়গা ছিল না। কোনো মালিক বা ক্রু এ ধরনের দুঃসাহসী যাত্রায় রাজি ছিলো না। আমি গিয়েছি, গোটা বাংলাদেশ আমার পাশে ছিল। প্রধান উপদেষ্টা তার মুক্তির ক্ষেত্রে জোরালো ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

    তাদের আটক করার সময়ের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পঞ্চাশ জনের মতো মিলিটারি আসে। তারা সবাই অস্ত্রসজ্জিত ছিলো। হেলিকপ্টারে করে ওরা জাহাজের ডেকে নামে। এরপরই আমরা মোবাইল-ল্যাপটপ সমুদ্রে ফেলে দিই। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তখন নিশ্চিত হই যে আমরা আর গাজায় যেতে পারবো না। ইসরায়েলে কারাগারে যেতে চলেছি। গ্রেফতারের সময় আমরা গাজা থেকে ১৮০ নটিক্যাল মাইল দূরে ছিলাম।

    তিনি বলেন, আমাদের কথা বলারও সুযোগ ছিল না। মানসিক অত্যাচার বেশি করেছে। হাত পেছনে বেঁধে রাখা হয়েছিল। একজন ফিলিস্তিনি শার্ট পরা ছিল। তার ওপর চড়াও হয়। আমাদের হাঁটু গেড়ে বসতে হয়েছিল। কষ্ট হচ্ছিল যে, ওরা প্রস্রাব করে সেখানে আমাদের বসিয়েছে। আমার পাসপোর্ট বারবার ওই মাটিতে ফেলেছিল। তারা বলতে চাচ্ছিল যে আমরা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেছি। তবে আমরা সেখানে স্বাক্ষর করিনি।

    ইসরায়েলি বাহিনীর নির্মমতা উল্লেখ করে তিনি আরও বলেন, দুই ফুট বাই পাঁচফুট একটা কক্ষে আমাদের রাখা হয়। সেখানে খুব ঠাণ্ডা ছিল। আমরা অনশন শুরু করি। কিছুই খাইনি। লোহার বিছানা ছিল। শৌচাগার খুব খারাপ ছিল। একপর্যায়ে তা নিয়ে আমরা গান শুরু করি। পরে সেখান থেকে আমাদের সরিয়ে নেয়া হয়। আমাদের বারবার ভয় দেখানোর চেষ্টা করা হয়। আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক করার চেষ্টা করছি। আবার আমরা যাবো, এবং সেখানে হাজার জাহাজ নিয়ে যাবো।

    ভয়াল অভিজ্ঞতার বর্ণনা দিলেন শহিদুল আলম
    পূর্ববর্তী খবরজাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া,ককটেল বিস্ফোরণ
    পরবর্তী খবর হাসির পেছনেও অনেক কান্না লুকিয়ে থাকে: নীলাঞ্জনা শর্মা

    আরো সংবাদ পড়ুন

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম

    বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

    বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    September 6, 2026

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.