Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 07:30: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
    জাতীয়

    ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।

    সকালে ক্যাম্পাসে ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে ও দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

    এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

    এদিকে, ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।

    গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে কর্মীদের সরগরম পদচারণায় মুখর ছিল বিশ্ববিদ্যালয়।

    এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

    এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

    পূর্ববর্তী খবরএবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ
    পরবর্তী খবর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালজুড়ে

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    জেদ্দা থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

    দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

    প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

    আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

    আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.