Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 08:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা
    জাতীয়

    ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    এদিকে মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

    ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

    নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

    ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে।

    এর আগে, সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।

    তিনি বলেন, ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি বড় কোনো ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে।

    ডিএমপি কমিশনার আরও জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

    ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা
    পূর্ববর্তী খবরডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন নারী শিক্ষার্থীরা
    পরবর্তী খবর ভোটটা উদযাপন করতে চাই: ভিপিপ্রার্থী আবিদুল

    আরো সংবাদ পড়ুন

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.