অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর খবরে বলা হয়, নাবলুসের কাছে অবৈধ হাভাত গিলাদ বসতিতে এক নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে ফিলিস্তিনিরা গুলি চালায়। এতে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হন এবং তিনজন আহত হন।
ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

