Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 11:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » আজ বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
    খেলাধুলা

    আজ বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আজ বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

    ৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

    মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির আরেক প্রার্থী ফায়জুর রহমান ভূইয়া।

    সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

    এই নির্বাচন পেছাতে ৪৮টি ক্লাবের পক্ষ থেকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস কম চেষ্টা করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনার পর নিজেদের দাবি-দাওয়া না আদায় করতে পারায় গতকাল তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপিও পাঠিয়েছিল। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারক লিপিতে মোট তিনটি দাবির কথা জানায় তারা।

    প্রথমটি হলো বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের সময় বৃদ্ধি করে নির্বাচনের পুনঃতফসিলসহ কাউন্সিলরশিপ বিতর্ক এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, এডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া। তৃতীয়ত, নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন সময় নির্ধারণ করে ভোটগ্রহণ।

    ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের অভিযোগ, কাউন্সিলরশিপের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করে পুরো বিষয়টিকে বিতর্কিত করছে। ১৫টি ক্রিকেট ক্লাবকে প্রথমে অনুমতি প্রদানের পরও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চারদিক ঘিরে থাকা স্বার্থান্বেষীদের চাওয়াতেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র প্রত্যাহারের আগেরদিন তাদের আবেদন বাতিল করে।

    আজ বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
    পূর্ববর্তী খবরতিস্তার পানি কমলেও ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ
    পরবর্তী খবর ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    July 5, 2026

    দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

    July 5, 2026

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    July 5, 2026

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.