Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 16 July 2026, 03:45: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » জোড়া গোল করেও হারলেন রোনালদো
    খেলাধুলা

    জোড়া গোল করেও হারলেন রোনালদো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জোড়া গোল করেও হারলেন রোনালদো

    নতুন মৌসুম শুরুর আগে ব্যক্তিগত প্রস্তুতিটা দারুণ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। আসন্ন মৌসুমে তিনি যে গোলের বন্যা বইয়ে দিতে প্রস্তুত, তার ঝলক দেখিয়েছেন প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে। আগের ম্যাচে স্বদেশি ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এরপর গত রাতে আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। অবশ্য রোনালদোর দাপুটে পারফরম্যান্সের পরও ম্যাচটা জিততে পারেনি তার দল আল নাসর।

    রোববার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে আল নাসর। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দার দল আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা। বাকি গোলটা আসে সার্জিও আরিবাসের পা থেকে। আল নাসরের হয়ে দুটি গোলই করেন রোনালদো।

    ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আলমেরিয়াই। ১৭টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৫৪ শতাংশ বল পায়ে রেখেও মাত্র ৬টি শট নিতে পারে আল নাসর। যার ভেতর মাত্র দুটি লক্ষ্যে থাকে। সেই দুটি থেকেই আসে গোলগুলো। একের পর এক আক্রমণ চালানো আলমেরিয়া ষষ্ঠ মিনিটেই লিড পায়। দলকে এগিয়ে দেন সার্জিও আরিবাস।

    ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্রুতই, কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ১৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ডি-বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে গোল করেন তিনি। ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আল নাসর। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নেন। স্পটকিক থেকে গোলরক্ষককে বোকা বানাতে সমস্যা হয়নি তার।

    লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। ৪৩ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে আদ্রি এমবারবার গোলে। ৬১ মিনিটে জয়সূচক গোলটাও আসে তার পা থেকে। এর মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে ক্লাবটি।

    জোড়া গোল করেও হারলেন রোনালদো
    পূর্ববর্তী খবরফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার
    পরবর্তী খবর ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    আরো সংবাদ পড়ুন

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    July 16, 2026

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    July 16, 2026

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    July 16, 2026

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে আরও ২ মৃত্যু

    July 15, 2026

    বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

    July 15, 2026

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.