বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশরও বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া আফ্রিকান এই দলটির বিরুদ্ধে ম্যাচটি জেতা মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে দীর্ঘ ১৮ বছর আগে, ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র দেখাটি হয়েছিল, যেখানে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

