Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 04:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » জোড়া গোলে ঘরের মাঠে শেষটা রাঙালেন মেসি
    খেলাধুলা

    জোড়া গোলে ঘরের মাঠে শেষটা রাঙালেন মেসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জোড়া গোলে ঘরের মাঠে শেষটা রাঙালেন মেসি

    লিওনেল মেসি দেশের মাটিতে ২০ বছর আগে যেই এস্তাদিও মনুমোন্তলে প্রথমবার মাঠে নেমেছিলেন এবার তার শেষটাও হলো সেখানে। মাঠে উপস্থিত ছিল পুরো পরিবার, দর্শকদের অভিবাদনে নিজেও চোখ ভেজালেন। এরপরই তার বাঁ পায়ের জাদুকরী ফুটবলে নিজের শেষের শুরুটা করলেন দারুণভাবে। জোড়া গোল করে রাঙিয়ে রাখলেন ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ অধ্যায়টা।

    বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমোন্তলে বাংলাদেশ সময় আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি করেছেন জোড়া গোল, মাঝে বদলি হিসেবে নেমে অন্য গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচটা নিয়ে পুরো ফুটবল দুনিয়াই ছিল রোমাঞ্চিত। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সবাইকে বলেছিলেন ঘরের মাঠে মেসির শেষ ম্যাচটা সবাইকে উপভোগ করতে। আর্জেন্টিনা কিংবদন্তিও যেন সেই উপলক্ষ্যটাই তৈরি করে দিলেন আজ। জোড়া গোল করে দর্শকদের অভিবাদন পেলেন। স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হতে থাকলো একটাই নাম-মেসি, মেসি, মেসি।

    বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরের মাঠে ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে। তারা ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৯টি। অন্যদিকে ভেনেজুয়েলা পাঁচটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

    ম্যাচের শুরু থেকে আক্রমণত্মক খেলা আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ৪০তম মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষ পজিশন হারালে বল পেয়ে আক্রমণে যায় আর্জেন্টিনা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের বাইরে পেয়ে যান হুলিয়ান আলভারেজ। এরপর তা এক পায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে ছোট পাসে তা বাড়িয়ে দেন মেসিকে। প্রথম ছোঁয়ায় বল ধরে বাঁ পায়ের চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। উল্লাসে ফেটে পড়ে পুরো মনুমোন্তাল।

    ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামার দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুন করেন মার্টিনেজ। মাঝমাঠে ফ্রি কিক থেকে থ্রু পাস বাড়ান মেসি। বল পেয়ে বক্সের বাঁ পাশ থেকে ক্রস করেন নিকো গঞ্জালেস আর ডাইভিং হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড।

    ম্যাচের ৮০ তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। থিয়াগো আলমাদার পাস থেকে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়াতেই লক্ষ্যভেদ করেন মেসি।

    আন্তর্জাতিক ফুটবলে মেসি ১৯৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন আজ। গোল পেয়েছেন ১১৪টি। এছাড়া সতীর্থদের দিয়ে ৬১টি গোল কেরিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

    জোড়া গোলে ঘরের মাঠে শেষটা রাঙালেন মেসি
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প
    পরবর্তী খবর আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

    আরো সংবাদ পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    September 3, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.