Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 12:41: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়
    খেলাধুলা

    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়

    মেজর লিগ ক্রিকেটে প্রথম শিরোপা জিতলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। শনিবার (১৮ জুলাই) নাটকীয় ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে এক রানে হারায় তারা। বিশ্বজুড়ে নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর দশম শিরোপা এটি।

    ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে নাইট রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুনীল নারিন ও জেসন হোল্ডার। দুজনই তিনটি করে উইকেট নেন। নারিনের উইকেটগুলো আসে মাত্র ১৩ রানের বিনিময়ে। কিপটে বোলিংয়ের ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

    জয়ের জন্য শেষ ওভারে ওয়াশিংটন ফ্রিডমের দরকার ছিল ১৪ রান। নাইট রাইডার্স অধিনায়ক জেসন হোল্ডার বল তুলে দেন শ্যাডলি ভ্যান শাল্কউইকের হাতে। শাল্কউইক ওভারের দ্বিতীয় বলেই ২৪ বলে ৫৩ রান করা বিপজ্জনক ব্যাটার ওবাস পিয়েনারকে আউট করেন। পরের বলেই ইয়ান হল্যান্ডও ফিরে যান।

    এরপর লকি ফার্গুসন একটি চার মেরে সিঙ্গেল নিয়ে সমীকরণ নামিয়ে আনেন শেষ বলে জয়ের জন্য ৩ রানে। শেষ বলে লাহিরু মিলান্থা বলটি লং-অনের দিকে খেলেন এবং দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে রানআউট হন। ফলে নাটকীয় সমাপ্তিতে এক রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

    এর আগে ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান। আন্দ্রে ফ্লেচার ৪৭, কলিন মনরো ৪০ এবং ম্যাথিউ ট্রম্প ৩৯ রান করে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। নাইট রাইডার্স অলআউট হয় ২ বল বাকি থাকতে।

    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়
    পূর্ববর্তী খবরসরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
    পরবর্তী খবর দেখে নিন ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের একাদশ

    আরো সংবাদ পড়ুন

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    August 9, 2026

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    August 9, 2026

    কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.