Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 08:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা
    খেলাধুলা

    হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

    ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার।

    হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

    মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে দেশে আসেন। তখন সিলেট বিমানবন্দরে উপচে পড়া ভীড় ছিল। তার বাড়ি হবিগঞ্জও ছিল লোকে লোকারণ্য। জুন উইন্ডোতে হোম ম্যাচের সময় তার আগমন নিয়ে ছিল অনেক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে হামজার খেলা দেখেছেন বাবা-মা।

    এবার অবশ্য হামজা একাই এসেছেন। ৯ অক্টোবর ঢাকায় খেলে পরের দিনই আবার হংকং যাবেন। ১৪ অক্টোবর হংকং খেলে সেখান থেকেই ইংল্যান্ড রওনা হওয়ার সূচি। বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।

    হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা
    পূর্ববর্তী খবরসরকার দেশের নগরাঞ্চলের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, যা বললেন দীপা খন্দকার

    আরো সংবাদ পড়ুন

    ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

    সরাসরি ট্রাইবেকার সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    নির্দিষ্ট সময়ে গোল শূন্য সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    গোল শূন্যতে প্রথমার্ধের খেলা শেষ করল সুইজারল্যান্ড-কলম্বিয়া

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

    July 8, 2026

    সরাসরি ট্রাইবেকার সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    July 8, 2026

    নির্দিষ্ট সময়ে গোল শূন্য সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    July 8, 2026

    গোল শূন্যতে প্রথমার্ধের খেলা শেষ করল সুইজারল্যান্ড-কলম্বিয়া

    July 8, 2026

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    July 8, 2026

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    July 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.