Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 03:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, ব্রাজিলের অবনতি!
    খেলাধুলা

    ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, ব্রাজিলের অবনতি!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বিশ্ব ফুটবলের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থানে থাকার পর গত সেপ্টেম্বরে এক ধাক্কায় তিনে নেমে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এক মাসের ব্যবধানেই উন্নতি হয়েছে লিওনেল স্কালোনিদের। অন্যদিকে, লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিলের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

    গতকাল, ছেলেদের ফুটবলের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। যেখানে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এতে ২ পয়েন্ট বেড়ে তাদের বর্তমান রেটিং পয়েন্ট এখন ১ হাজার ৮শ’ ৭২।

    এদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। সেলেসাওরা আরও এক ধাপ পিছিয়ে এখন সাত নম্বরে অবস্থান করছে। ফলে তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭শ’ ৫৯।
    এছাড়া, ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের। লাল-সবুজ জার্সিধারীদের আগে পয়েন্ট ছিল ৮শ’ ৯৯ দশমিক ২৪, বর্তমানে যা কমে দাঁড়িয়েছে ৮শ’ ৯৪ দশমিক ৪।

    অন্যদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আগের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৮শ’ ৮১। কিন্তু, এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স, তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৮শ’ ৬৩। আগের মতোই যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও পর্তুগাল।

    তাছাড়া, শীর্ষ দশে আরও পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস, তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৭শ’ ৬০। বেলজিয়াম ১ হাজার ৭শ’ ৪০ পয়েন্ট নিয়ে আগের মতোই আট নম্বরে অবস্থান করছে।

    তবে উন্নতি করেছে ইতালি ও জার্মানি। এক ধাপ এগিয়ে আজ্জুরিরা এখন ৯ নম্বরে । অন্যদিকে, দুই ধাপ এগিয়ে জার্মানি পুনরায় শীর্ষ দশে ফিরেছে। ১ হাজার ৭শ’ ১৩ রেটিং পয়েন্ট নিয়ে দলটি এখন দশ নম্বরে অবস্থান করছে।

    ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি ব্রাজিলের অবনতি!
    পূর্ববর্তী খবরচীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ টেকসই নয় : ট্রাম্প
    পরবর্তী খবর শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করল চীন

    আরো সংবাদ পড়ুন

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    আত্মঘাতী গোলে কেপ ভার্দের হৃদয়ভঙ্গ, অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    July 4, 2026

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 4, 2026

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    July 4, 2026

    জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    July 4, 2026

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    July 4, 2026

    খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.