দীর্ঘ ৯ দিন পর সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে। এর আগে, শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান। মূলত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হতে পারে; এমন গুঞ্জন ও আতঙ্কে গত ৬ মার্চ থেকে তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তেজগাঁও ডিভিশন পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তেজগাঁও ডিভিশন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এই অভিযানে সরকার এবং ডিএমপির সার্বক্ষণিক সহযোগিতা ছিলো। গত বছরের তুলনায় এই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক…
উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার সঙ্গে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক…
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ (রোববার) বেলা ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১৫) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে—প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। এদিকে…
দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই প্রকল্পের সূচনা করেন। এর ফলে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। গতকাল (শুক্রবার) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। শনিবার (১৪ মার্চ) ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন চরম অবস্থায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিতে হামলার দাবির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র জানিয়েছেন, যদি ইরানের তেল অবকাঠামোতে সামান্যতম আঘাতও আসে, তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাতে আল জাজিরা এই তথ্য জানায়। মুখপাত্র বলেন, যদি আমাদের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে…
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দিন দিন ভয়াবহ মোড় নিচ্ছে। সৌদি আরবের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ধারাবাহিক হামলার পর এবার দেশটির গুরুত্বপূর্ণ ‘প্রিন্স সুলতান’ বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় রানওয়ে ও হ্যাঙ্গারে থাকা মার্কিন বিমানগুলো আঘাতের কবলে পড়ে। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে যে, বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে বিশেষ ব্যবস্থায় সেগুলোর মেরামতের…
