হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। এছাড়া বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে জাপানও। উভয় দেশই বলছে, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব তা পর্যালোচনা চলছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে মিত্রদের সহায়তা চাওয়ার পর অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। আজ সোমবারই (১৬ মার্চ) শেষ হচ্ছে সরকারি অফিস-আদালতের কার্যক্রম। টানা এক সপ্তাহের বড় ছুটিতে যাচ্ছে সচিবালয়সহ দেশ। কাল মঙ্গলবার থেকে টানা সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। নাড়ির টানে বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে, বিদায়ী মেজাজ আর ঈদের আগাম শুভেচ্ছার বিনিময় চলছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি…
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে আজ সোমবার (১৬ মার্চ) একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন। এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।’ প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৯টায় বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে…
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ নামে পরিচিতি পাওয়া সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। গতকাল রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। রোববার ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১৬তম দিন পেরিয়েছে। ‘নৃত্যরত ক্ষেপণস্ত্র’ ছাড়াও সেজ্জিলের আরও দু’টি নাম আছে— সাজ্জিল এবং আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র , যা সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুই স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণনের…
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ (সোমবার) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন…
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে বহনকারী এয়ার এম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে ১১টা ২০ মিনিটে। সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রাকালে তার সাথে ছিলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেয়া হচ্ছে। তবে, আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই।সকালে,গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ের সমস্ত রকম চিকিৎসা এভারকেয়ারে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে…
অশ্রু ও ভালোবাসার মধ্য দিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় দিলেন ইরানিরা। রাজধানী তেহরানে সম্পন্ন হয়েছে তার জানাজা। শনিবার (১৫ মার্চ) উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। জানাজা শেষে মাজার চত্বরেই সম্পন্ন হয় তার দাফন। গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর ৭০ বছর বয়সী সাবেক এই রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলি খামেনি। সেসময় তেহরানে চালানো আরেক প্রাণঘাতী হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যান শামখানি। এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইসরায়েলকে। গেলো ২৮ ফেব্রুয়ারি, তেহরানে চালানো মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার পাশাপাশি নিহত হন…
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে…
বয়স বিবেচনায় ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৪ মামলায় জামিন দেয়া হয়। তবে জামিনের শর্ত ভাঙলে খায়রুল হকের জামিন বাতিল করতে পারবে সিএমএম কোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ জামিনের রায় প্রকাশ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। তবে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না খায়রুল হক। এর আগে গত ৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ…
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ (রোববার) বেলা ১১টা থেকে আবারও শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১৫) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে—প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। এদিকে…
