Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এই তালিকায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় এক বছর পর ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে…

Read More

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, এবার সেই মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হলো। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলাম ছাড়াও গত ২৪ ঘণ্টায়…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন। এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করার অভিযোগ ওঠে পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়। বিষয়টি স্বীকার করে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বলেন,…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তার ভাষ্য, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল চত্বরে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর রয়েছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখন পর্যন্ত সবকিছু পজিটিভলি হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ ফলাফল আসবে বলে তিনি…

Read More

কয়েকমাস ধরেই বলিপাড়ার গুঞ্জনে চলছে, অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা নাকি প্রেম করছেন। বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই এই প্রেম গুঞ্জন যেন একটু বেশিই বেড়েছে। তারই মাঝে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বারবার কার্তিক ও শ্রীলীলার ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে, তার থেকে বোঝাই যাচ্ছে যা রটছে, কিছু তো ঘটছে বটেই। আর এবার সেই গুঞ্জনকে উসকে দিয়েছে কার্তিক ও শ্রীলীলার নতুন ছবি। ব্য়াপারটা একটু পরিষ্কার করেই বলা যাক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজার ছবি। সেখানেই দেখা মিলেছে, শ্রীলীলা ও তার মায়ের। এমনকী, শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের…

Read More

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে ২০২৩ সালে নিজের প্রথম বাড়ি কেনেন। ব্যক্তিগত জীবনে এটি তার জন্য শুধু একটি অর্জন ছিল না, ছিল এক আবেগময় আশ্রয়। এই স্বপ্নের বাড়িটি সাজানোর দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। শাহরুখ খানের স্ত্রী গৌরী। তিনি যিনি কেবল ঘরই সাজান না, মানুষের স্বপ্নকেও রূপ দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বলে উল্লেখ করেছেন অনন্যা পান্ডে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আমার জন্য এটি ছিল সম্পূর্ণ আবেগপ্রবণ একটি সিদ্ধান্ত। আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো। আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে…

Read More

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উমামা ফাতেমা বলেন, আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে কোন হল থেকে সবচেয়ে বেশি ভোট আশা করছেন– এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে কিছু…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেছে জানিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে ফারুকী লিখেছেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা’। ডাকসু নির্বাচন উপলক্ষ্যে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি। তিনি…

Read More

পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতাই চাইছে মস্কো। এমন কথাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার সহযোগিতায় আগ্রহী। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে ‘মূল কারণ’ দূর করার আহ্বানও জানিয়েছেন ল্যাভরভ। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও ওপর প্রতিশোধ নেওয়া বা ক্ষোভ উগরে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।” তিনি বলেন, “যখন আমাদের পশ্চিমা সাবেক অংশীদাররা হুঁশে ফিরবে এবং রাশিয়ার সঙ্গে কাজ করতে চাইবে, তখন আমরা তাদের ফিরিয়ে দেব না। তবে…

Read More

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। কোনো ধরনের অভিযোগ করতে চাই না। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান উপস্থিত সাংবাদিককদের বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের…

Read More