Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আজ; মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন। মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী (সা.)…

Read More

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে যোগ দিতে চলেছেন ওপার বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরী। তিনি অভিনয় করবেন দুর্গা রায়ের চরিত্রে। ছবিটি ১৯৬০–এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি হতে চলেছে। মূল চরিত্র অনন্তর ভূমিকায় দেখা যাবে জিতকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বল হয়, ছবিতে অনন্ত এমন এক ব্যক্তিকে অনুসরণ করে নিজের জীবন সাজায় যাকে ডাকাত বলে সম্বোধন করা হবে, নাকি বিপ্লবী, তা নিয়ে সংশয় থেকে যায়। ইনস্পেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ খুঁজে বের করে অনন্তকে। এই পুলিশের ভূমিকাতেই রয়েছেন টোটা। দুর্গা রায়ের চরিত্রে অভিনয়ের বিষয়ে টোটা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি সব সময়ে চিত্রনাট্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ‘কেউ বলে বিপ্লবী, কেউ…

Read More

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ। তিনি কিউবি নামেই নেটিজেন থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে অধিক পরিচিত। দেশটির গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে একটি ভালুকের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামী ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়। এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিপোর্টে দেখা গেছে যে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে কেবল তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে।’ হামলার…

Read More

ব্যবসায়ী ধনকুবের আনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এ নিয়ে দুই বছরের মধ্যে দেশটিতে তিন প্রধানমন্ত্রী হলেন। দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত সপ্তাহে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। মূলত সীমান্ত সংঘাত মোকাবিলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে তাকে এ পদ থেকে অপসারণ করা হয়। আনুতিনের দল ভুমজাইথাই সিনাওয়াত্রার ফিউ থাইয়েরে সঙ্গে জোটবদ্ধ হলেও সেখান থেকে বেরিয়ে যায় এবং সংসদে প্রধানমন্ত্রী পদে ব্যাপক অসমর্থন অর্জন করে। তবে থাইল্যান্ডের সমস্যা হয়তো এখানেই শেষ নয়। কারণ দেশটির আদালতের হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানে অল্প সময়ের মধ্যে একাধিক নেতার পরিবর্তন হয়েছে। অনুতিনের প্রধানমন্ত্রী পদে বসার ঘটনা সিনাওয়াত্রা…

Read More

উন্নত জীবনের খোঁজে হাজারো মাইল পাড়ি দিয়েছিলেন তারা। বুকে ছিল নতুন করে জীবন শুরুর স্বপ্ন, চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের আশা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না। অবশেষে, এক বেদনাদায়ক প্রত্যাবর্তন হলো তাদের। এবার ফিরল ৩০ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ৩০ জনের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ৩০ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এই নিয়ে এ পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন প্রবাসী…

Read More

ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশ‌টিতে যাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজা‌রের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজা‌রের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।  ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয়…

Read More

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে সাড়া দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছে অধিদপ্তর। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নাম ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটি মহাখালী, ঢাকা’র ঠিকানা দেখিয়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।…

Read More

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এবার বড় সংস্কার আসছে। ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫’ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যেখানে বিদায়ী হচ্ছে ২০১০ সালের আন্তর্জাতিক দীর্ঘ দূরত্ব টেলিযোগাযোগ সেবা (আইএলডিটিএস) নীতি। নতুন নীতিতে বিদ্যমান বহুস্তরীয় ও জটিল লাইসেন্সিং ব্যবস্থার পরিবর্তে একীভূত ও প্রযুক্তি-নিরপেক্ষ কাঠামো আনা হয়েছে। প্রস্তাবিত নীতির প্রাথমিক আলোচনায় বলা হয়েছে, টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হলেও এখনো রয়েছে নানা জটিলতা, সেশনজট ও নেটওয়ার্ক দুর্বলতা। বিশেষ করে ফাইবার নেটওয়ার্ক ও সাবমেরিন কেবলের সক্ষমতা পুরোপুরি ব্যবহার না হওয়া, ডেটা সেন্টার অবকাঠামোর সীমাবদ্ধতা এবং মানসম্মত সেবার অভাব খাতটির সম্ভাবনা ব্যাহত করছে। ফলে…

Read More

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তবে তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে। নাক আরো বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হা-ও করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরইমধ্যে নুরকে বিদেশ নেওয়ার ব্যাপারে…

Read More

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের খালাসের রায়ের পর তিনি এ প্রতিক্রিয়া জানান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংসা থেকে তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যায়ভাবে অর্ন্তভুক্ত করেছিলেন। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ, এ কারণে তাকে খালাস দিয়েছেন। এই রায়ের মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা প্রকৃত অর্থে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি শেখ হাসিনা প্রকৃত…

Read More