বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপার্সন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজি চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)। গুলিস্তান ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করি। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা সম্পর্কে আরও জানান, হানিফ…
রাজধানী ঢাকায় সকাল থেকেই গরমের দাপটে অস্বস্তি বেড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে…
মালয়েশিয়ায় ভ্রমণকারীদের বিষয়ে নতুন নিয়ম করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে বলা হয়েছে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর করা হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। জরিমানার নতুন কাঠামো: ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত। ৩১ থেকে ৬০ দিন…
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদ্রক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা…
বলিউডের অন্যতম এভারগ্রিন নায়িকা রেখা। একদিকে পর্দায় যেমন তার অভিনয়গুণ অনন্য, অন্যদিকে নানা চর্চায় তার ব্যক্তিজীবন। আর সে কারণে বারবার আলোচনায় এসেছে এই অভিনেত্রীর নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু; সব মিলিয়ে রেখার জীবন যেন সিনেমার মতোই। দীর্ঘ ক্যারিয়ারে রেখাকে ঘিরে যেমন অসংখ্য গুঞ্জন ও গল্প ছড়িয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনও থেকেছে আলোচিত-বিতর্কিত। সেসব কাহিনির ভিড়েই ৪০ বছর পর আবার আলোচনায় এসেছে তার এক কথিত প্রেমের গল্প! শোনা যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল নায়িকার। বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে…
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন ট্রেন্ড। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যাচ্ছে, কারও পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান! কোথাও আবার ঝলমলে সেলফি, ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন সত্যি হল’ বা ‘দেখা হয়েই গেল’। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, শাহরুখ নন, এগুলো আসলে এআই দিয়ে বানানো ছবি। আর এই নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ অবাক হচ্ছেন, কেউ আবার মজার ছলে লাইক-শেয়ার দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে পোস্ট করা কতটা নিরাপদ? উত্তরটা ভয় ধরানো, ঝুঁকি আছে; তবে আপনি যদি ভারতীয় হন সেক্ষেত্রে। ভারতের আইন অনুযায়ী, কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা বিশেষ ভঙ্গি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একে বলে রাইটস অফ…
কিছুদিন আগে ঢাকাই মেগাস্টার শাকিব খান জানান, নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই আসছে ছবিটি, যার নাম ‘সোলজার’। এরই মধ্যে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা। তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্রটি জানিয়েছে, দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে। এদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমেই। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় কাজ করেছেন ঐশি। জানা গেছে, সাকিব ফাহাদ…
চীন সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ং-এ ট্রেন থেকে নামতে দেখা যায় তাকে। গত মঙ্গলবার চীনের ‘ভিক্টরি ডে’র আয়োজনে অংশ নিতে যান কিম। পারিবারিক প্রথা মেনে উড়োজাহাজের পরিবর্তে ট্রেনকেই বেছে নিয়েছেন তিনি। এই সফরে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কিম। যাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন সফরে কিমের সঙ্গী ছিলেন তার মেয়ে কিম জু এই। এ অনুষ্ঠানে তার উপস্থিতি জল্পনাকে আরও নতুন মাত্রা দিয়েছে যে, তিনি হতে চলেছেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি বলেন। ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল ও খারাপ হবে বলে আমার মনে হয়। হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে…
