তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে। বুধবার (২৭আগস্ট) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে যমুনা অভিমুখে রওনা দেন তারা। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে যমুনা নিউজের প্রতিবেদক জানিয়েছেন, শাহবাগ অবরোধের একপর্যায়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে; পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। এছাড়া, সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে। ওইদিনের শুনানিতে, পাবনা-১ আসন গঠনে শুধু সাঁথিয়াকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে আরেকটি…
মার্কিন অভিবাসী ভিসা প্রকল্প এইচ-ওয়ান বি এবং গ্রিনকার্ড নীতিতে শিগগিরই বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় লুটনিক বলেন, “বর্তমান এইচ-ওয়ান বি ভিসা ব্যবস্থাটি খুবই বাজে। কারণ এই ভিসা ব্যবস্থা মার্কিন কর্মীদের তুলনায় বিদেম থেকে আসা কর্মীদের বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি বড় প্রতিষ্ঠান এতদিন বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে এসেছে। এখন তাদের সময় এসেছে মার্কিন কর্মীদের নিয়োগ দেওয়ার।” পরে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, “এইচ-ওয়ান বি ভিসানীতি এবং গ্রিনকার্ড ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং আমি নিজে এর সঙ্গে যুক্ত আছি।…
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।” তবে তিনি আরও বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন”। রবুকা সম্প্রতি মোদির সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা এ কথা জানান। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রোববার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান।…
কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে প্রদানকৃত জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেছেন, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে মন্দির উচ্ছেদ করা হয়েছিল, তা মর্যাদাপূর্ণ হয়নি। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। প্রদান করা এই জমি রেলওয়ের নির্ধারিত মূল্যেই নেয়া হয়েছে। এ সময় প্রেস সচিব আরও জানালেন, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিড়ি সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের চার দিন পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার কলম্বোর একটি আদালত দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দিয়েছেন। এর আগে, শুক্রবার কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত জি-৭৭ সম্মেলন ও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ফেরার পথে লন্ডনে তিনি ব্যক্তিগত সফর করেছিলেন অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাজ্যে অবস্থানকালে সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার খরচ…
অবৈধ অভিবাসী তাড়ানোর নামে গত আট মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে রীতিমতো অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এর মধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ৬ লাখ শিক্ষার্থী…এটা খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু আমরা চীনের সাথেই থাকব।” প্রসঙ্গত, অতি সম্প্রতি চীনকে শুল্ক আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রে বিরল ভূ-চৌম্বকীয় পদার্থ রপ্তানি না করে, তাহলে দেশটির ওপর…
কারাগার কেন্দ্রীক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন একথা জানান। এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। এর আগে গতকাল সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ত্রিশ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। এঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে…
ঢাকায় শুরু হলো বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক। সকালে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে এ বৈঠকটি শুরু হয়েছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন এ বৈঠকে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে।…
