বড় দুই তারকাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। আজ চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে দলে যেমন বেশকিছু নতুন মুখ ডাক পেয়েছে, ঠিক তেমনি বাদ পড়েছেন অনেক অভিজ্ঞ খেলোয়াড়। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ। এদিকে, প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ধারণা করা হচ্ছিল, সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ঘোষিত দলে থাকবেন তিনি। তবে এবারও ভাগ্য সহায় হয়নি তার। দল ঘোষণার কিছুদিন আগে ইনজুরিতে পড়েন তিনি, যার কারণে তাকে ছাড়াই আবারও মাঠে নামতে হবে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর আটকে ছিল শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পরিস্থিতি আরও তীব্র হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই ওই ট্রাক রাস্তার মাঝে আটকে থাকায় মহাসড়কে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। এর কিছুক্ষণ পর মেঘনা সেতুর কাছাকাছি আরেকটি ট্রাক দুর্ঘটনায় পড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে। একই রাতে দুই দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শুরু…
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে জেলা দুটির প্রতিনিধিরা এ দাবি জানিয়েছেন। মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় চারটি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের ন্যায় মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সকল স্তরের মানুষের দাবি। এদিকে মুন্সিগঞ্জের…
ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অঞ্চলের ২৮টি আসনের তিন শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে। এরমধ্যে পক্ষে-বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের; সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারবে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের এ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন। নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানির সময়ে দাবি-আপত্তিকারী বা আবেদনকারীর কৌঁসুলী নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরেন। আজ ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ ১, ২, ৩; গাজীপুর…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ থেকে। এর আগে সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, একইসঙ্গে এ নির্বাচনে অংশ নেওয়া ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হবে এ নির্বাচনের প্রচার প্রচারণা। গুরুতর কোনো আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এদিকে…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দেশের ইতিহাসে জব্দ করা এটি সবচেয়ে বড় কোকেনের চালান বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা।…
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলার প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার কর্মসূচিতে পুলিশ ও তৎকালীন বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে রক্তাক্ত হয় দিনাজপুরের জনপদ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হন আরও দুই শতাধিক মানুষ। এরপর থেকে প্রতিবছর দিনটিকে ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করা হয়। ফুলবাড়ী খনিতে প্রায় ৫৭০ মিলিয়ন টন কয়লা রয়েছে। ১৯৯৪ সালে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অস্ট্রেলিয়ার সংস্থা বিএইচপির সঙ্গে সরকারের চুক্তি হয়। পরে এশিয়া এনার্জির সঙ্গে সরকার ৩০ বছর মেয়াদি একটি অসম চুক্তি করে। প্রস্তাবিত ওই…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং গণহত্যা বন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়। সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় তিনি এ কথা বলেন। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন এবং আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে উপদেষ্টা তৌহিদ হোসেন তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় অবাধ মানবিক প্রবেশাধিকার এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্র সূত্রে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথের আহ্বান জানান। উপদেষ্টা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের মুক্তির লক্ষ্যে ওআইসি বা মুসলিম উম্মাহ কর্তৃক উত্থাপিত যেকোনো প্রস্তাবের জন্য বাংলাদেশের সরকার ও…
এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা বলছে, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে।…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়েগ পাওয়া বিচারপতিরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন…
