পুরনো সেই উন্মাদনা আর সানি দেওলের চেনা মেজাজে আবারও পর্দায় ফিরল ‘বর্ডার ২’। আর মুক্তির শুরুতেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে ভাসতে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। গত শুক্রবার মুক্তির দিনেই ৩৫ কোটির ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ‘বর্ডার ২’। শনিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। তবে রবিবারের ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল তিল ধারণের জায়গা নেই অবস্থা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রবিবার ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি। সব মিলিয়ে তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবির সংগ্রহ ১১৫ কোটির বেশি। ‘গদর ২’-এর…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলায় দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে জানা গেছে এসব তথ্য। প্রশাসনসূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর…
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রল সবকিছু এত দিন নীরবে সহ্য করলেও এবার আর চুপ থাকতে নারাজ শবনম বুবলী। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি বলেন, সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে…
ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকদের মাঝ থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এমন অভিজ্ঞতার শিকার বলেই অভিযোগ তার। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনে সামাজিক মাধ্যমে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। মৌনী সরাসরি এর প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। শুধু তাই নয়, মৌনী তাদের সংযত হতে বললে…
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি বলে জানিয়েছেন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে। ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। তরুণদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে…
কিলিয়ান এমবাপের বিধ্বংসী নৈপুণ্যে ভিয়ারেয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় পায় আলভারো আরবেলোয়ার দল। সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। কাতালানরা সর্বশেষ ম্যাচে হারায় সেই ব্যবধান কমে, অবশ্য একইভাবে রিয়ালও এক সময় এমন সুযোগ করে দিয়েছিল। ভিয়ারিয়ালকে হারিয়ে এবার লা লিগার টেবিল টপার হয়ে গেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই রিয়াল ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরল। আলভারো আরবেলোয়ার দলটি ৫৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১২ শট নিয়ে…
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকে কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে। আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে সকাল সকাল উপস্থিত হয়েছেন। এছাড়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য…
চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে। এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রত্যাশা। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা। মহাসমাবেশ উপলক্ষ্যে কয়েকদিন ধরে পলোগ্রাউন্ড মাঠে চলছে…
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও টেলিভিশন পর্দায় ফিরেছেন এক বছর পর। তার নতুন সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ বর্তমানে টেলিভিশনে প্রচারের শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। পাকিস্তান ছাড়িয়ে এই সিরিয়ালটি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক সাড়া ফেলেছে। হানিয়া এবার জুটি বেঁধেছেন আরেক পাকিস্তানি সেনসেশন, অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে। সিরিয়ালের কাহিনীতে তাদের চরিত্র আইরা ও কাময়ার রসায়ন দর্শকদের মধ্যে অনেক প্রশংসিত হয়েছে, বিশেষ করে তাদের রোমান্টিক মুহূর্তগুলি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হানিয়া আমিরের অভিনয় একে একে প্রশংসা অর্জন করছে। ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছিল। এবারও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে…
ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে, কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও…
